সব জল্পনা কল্পনার অবসান, চট্টগ্রাম-৪ আসনের বিএনপির প্রার্থী আসলাম চৌধুরী

762

কামরুল ইসলাম দুলু: চট্টগ্রাম-৪ সীতাকুণ্ড (পাহাড়তলী-আকবর শাহ (আংশিক) আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির প্রার্থী হিসেবে চূড়ান্ত মনোনয়ন পেলেন লায়ন মোঃ আসলাম চৌধুরী এফসিএ।

Advertisement

গত বুধবার সকালে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম স্বাক্ষরিত চূড়ান্ত দলীয় মনোনয়নপত্র দলের গুলশান কার্যালয় থেকে গ্রহন করেন আসলাম চৌধুরী।

আজ শনিবার বেলা ১১টায় লায়ন আসলাম চৌধুরীর ফৌজদারহাটস্থ বাস ভবনে দলীয় নেতাকর্মীদের সাথে নিয়ে কেন্দ্র থেকে দেওয়া মনোনয়নের প্যাকেট সবার সামনে প্রদর্শন করেন। ফলে সকল জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে মনোনয়ন নিশ্চিত হয় আসলাম চৌধুরীর। এর আগে গত ৩ নভেম্বর চট্টগ্রাম-৪ (সীতাকুণ্ড) আসনে উত্তর জেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক কাজী সালাহউদ্দিনের নাম ঘোষণা করা হয়। এর পর থেকে গুঞ্জন শুরু হয় প্রার্থী পরবির্তনের। বিষয়টি নিয়ে নানা আলোচনা
সমালোচনার জন্ম দেয়। এবার সব আলোচনা গুঞ্জন, সমালোচনার অবসান ঘটিয়ে দলের চুড়ান্ত মনোনয়ন পেলেন লায়ন মোঃ আসলাম চৌধুরী।

তিনি বলেন, বলেন, দল আমার ওপর যে আস্থা রেখেছে, তা আপনাদের ত্যাগের ফসল। আপনারা চেয়েছেন বলেই প্রাথমিকভাবে ঘোষিত প্রার্থী পরিবর্তন করে আমাকে চূড়ান্ত করেছে। আপনাদের এই আস্থা বিশ্বাসের মর্যাদা রাখার আমি সর্বোচ্চ চেষ্টা করবো। সেই সাথে আপনাদেরকেও সকল মতপার্থক্য ভুলে একযোগে কাজ করতে হবে।

Advertisement