সীতাকুণ্ড প্রতিনিধিচ: ট্টগ্রামের সীতাকুণ্ডের প্রাণ কেন্দ্রে জাঁকজমক অনুষ্ঠানের মধ্য দিয়ে পথচলা শুরু করলো শীতাতপ নিয়ন্ত্রিত শপিং কমপ্লেক্স সিকিউর সিটি।
শনিবার সকাল সাড়ে ১১টায় বেলুন ও কবুতর উড়িয়ে এবং কেক কাটার মধ্যে দিয়ে আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।যেখানে কেনাকাটা, বিনোদন ও আধুনিক জীবনযাত্রার সব সুবিধা একত্রে উপভোগ করা যাবে।
এছাড়াও শপিং মলের নকশা ও স্থাপত্য আন্তর্জাতিক মানসম্পন্ন করা হয়েছে, যাতে এটি সীতাকুণ্ড অন্যতম দর্শনীয় ও আকর্ষণীয় শপিং হাব হয়ে ওঠে।
সিকিউর প্রপার্টি ম্যানেজমেন্ট লিমিটেডের চেয়ারম্যান মোরশেদুল হাসানের সভাপতিত্বে ও ভাইস-চেয়ারম্যান আকতার হোসাইন ও আবুল হোসাইনের যৌথ পরিচালনায় অনুষ্ঠানে প্রথম পর্বে জমির মালিকদের ফুল দিয়ে বরণ করে নেওয়া হয়।
সিকিউর সিটি দীর্ঘ ১৬ বছর যাবত মোট ৫৩ টি রেসিডেন্সিয়াল ও বানিজ্যিক প্রকল্পে ঢাকা, চট্টগ্রাম ও সীতাকুণ্ড এলাকায় সফলতার সহিত কার্যক্রম পরিচালনা করে আসছে। তারই ধারাবাহিকতায় সীতাকুণ্ড প্রাণকেন্দ্রে অবস্থিত সম্পুর্ণ শীতাতপনিয়ন্ত্রিত শপিং কমপ্লেক্স সিকিউর সিটি থেকে যাত্রা শুরু করেছে।
উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সীতাকুণ্ড প্রেস ক্লাবের সভাপতি সৈয়দ মোঃ ফোরকান আবু, সাধারণ সম্পাদক কাইয়ূম চৌধুরী, সাবেক কমিশনার শামসুল আলম আজাদ, সিকিউর সিটির আক্তার উদ্দিন মামুন, রায়হান উদ্দীন, পৌরসভা জামায়াতের আমীর হাফেজ আলী আকবর, পৌর বিএনপির সাধারণ সম্পাদক সালেহ আহমেদ ছলু, জমির মালিক মনির উল্লাহ, পৌরসভা বাজার কমিটির সভাপতি নাছির উদ্দীন ভুঁইয়াসহ সিকিউর সিটির জমির মালিকবৃন্দ, রাজনৈতিক নেতৃবৃন্দ, বাজার কমিটির নেতৃবৃন্দ, প্রেস ক্লাবের সংবাদিকবৃন্দ।
উদ্বোধন উপলক্ষে ৩ – ৯ জানুয়ারি মেলা, সাংস্কৃতিক অনুষ্ঠান, পিঠা উৎসবসহ নানা আয়োজন করা হয়েছে।
সিকিউর প্রপার্টি ম্যানেজমেন্ট লিমিটেডের চেয়ারম্যান মোরশেদুল হাসান বলেন, সীতাকুণ্ড আধুনিকায়নে এই ধরনের শপিং মল গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। উন্নত অবকাঠামো, আন্তর্জাতিক মানের ব্র্যান্ড, খাবার ও বিনোদনের সমন্বয়ে এটি ক্রেতাদের জন্য নতুন অভিজ্ঞতা দিবে । পাশাপাশি কর্মসংস্থান সৃষ্টি ও বাণিজ্য সম্প্রসারণেও এটি বিশেষ ভূমিকা রাখবে।

















