বাবার জন্য ভোট চাচ্ছেন আসলাম চৌধুরীর মেয়ে মেহরীন আনহার উজমা

627

কামরুল ইসলাম দুলুঃ আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রাম-৪ সীতাকুণ্ড (আকবর শাহ, পাহাড়তলী আংশিক) আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির মনোনীত প্রার্থী লায়ন আসলাম চৌধুরীর জন্য ভোট কামনা তার একমাত্র মেয়ে মেহরীন আনহার উজমা। তিনি প্রতিদিন উপজেলা বিভিন্ন ইউনিয়নে গণসংযোগ করে পিতার জন্য ভোটারদের কাছে ভোট চাচ্ছেন।

Advertisement

আসলাম চৌধুরীর মেয়ে মেহরীন আনহার উজমা বলেন, ‘ভোটাদের কাছে আবেদন জানাচ্ছি ১২ ফেব্রুয়ারী ধানের শীষ মার্কায় সবাই যেন ভোট দিয়ে আমার বাবাকে জয়ী করে এলাকার মানুষের কাজ করার সুযোগ করে দেন।’ তিনি বলেন, ‘মানুষের সঙ্গে মেশার অসম্ভব ক্ষমতা রয়েছে আমার বাবার।

বিএনপির যুগ্ম-মহাসচিব লায়ন আসলাম চৌধুরী ২০১৬ সালে গ্রেফতারের পর ৫ বছর পূর্ণ হওয়ার পর বাবার মুক্তির আকুতি জানিয়ে সেসময় ফেসবুকে হৃদয়বিদারক এক স্ট্যাটাস দিয়ে লিখেছিলেন ‘আমাদের তিনজনের ছোট পরিবার আবার এক হোক। বাবা, তুমি ফিরে এসো’। মেহরীন লেখেন, ‘কেউ কি একবারের জন্যও ভেবে দেখেছেন পরিবারের এই ছোট্ট মেয়েটির কথা ? আমার দিকে তাকিয়ে মা নীরবে কাঁদেন। আমাকে দেওয়ার মতো সান্ত্বনা হয়তো মায়ের ঝুলিতে ফুরিয়ে গেছে।’ এমন স্ট্যাটাস লিখে সেদিন বেশ আলোচিত হন তিনি।

Advertisement