সীতাকুণ্ডে গণসংহতি আন্দোলন প্রার্থীর ইশতেহার ঘোষণা

521

সীতাকুণ্ড প্রতিনিধি: আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রাম-৪ সীতাকুণ্ড (আকবরশাহ, পাহাড়তলী আংশিক) আসনে গণসংহতি আন্দোলনের প্রার্থী (মাথাল মার্কা) ইঞ্জিনিয়ার জাহিদুল আলম সীতাকুণ্ডে কর্মরত সাংবাদিকদের সাথে মতবিনিময় করেছেন।

Advertisement

শনিবার (৩১ ফেব্রুয়ারী) বেলা ১২ টায় সীতাকুণ্ড প্রেস ক্লাবের অডিটোরিয়াম উক্ত মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। মতবিনিময় সভায় গণসংহতি আন্দোলনের প্রার্থী ইঞ্জিনিয়ার জাহিদুল আলম আল জাহিদ ১০ দফা ইশতেহার ঘোষণা করেন।

তিনি বলেন, দীর্ঘদিন ধরে সীতাকুণ্ডসহ অঞ্চলের মানুষ নাগরিক সেবা থেকে বঞ্চিত। পানি, ড্রেনেজ, সড়ক, স্বাস্থ্য ও শিক্ষাখাতে চরম অব্যবস্থাপনা বিরাজ করছে। অথচ জনপ্রতিনিধিরা জনগণের পাশে নেই।”

তিনি আরও বলেন, “মাথাল মার্কা জনগণের লড়াইয়ের প্রতীক। এটি ক্ষমতার রাজনীতির প্রতীক নয়; বরং শোষণমুক্ত সমাজ ও মানুষের অধিকার প্রতিষ্ঠার প্রতীক। জনগণ যদি আমাকে ভোট দিয়ে নির্বাচিত করেন, তবে আমি সংসদে এবং রাজপথে নির্ভীকভাবে জনগণের পক্ষে কথা বলব।” নির্বাচিত হলে সীতাকুণ্ড উপজেলার বেকার সমস্যার সমাধান এবং পর্যটন শিল্পের ক্ষেত্রে বিকাশ ঘটানো হবে।

১০ দফা ইশতেহারে রয়েছে নিজ এলাকার মানুষ আগে চাকরির সুযোগ পাবে। হাসপাতালে বেড বাড়বে, ভাটিয়ারীতে নতুন ভবন হবে, আর দুর্ঘটনার জন্য আলাদা ট্রমা সেন্টার হবে। যাতায়াত ব্যবস্থা সহস হবে, পরিবহন সেক্টরে কোন সিন্ডিকেট থাকবে না। পরিবেশ বাঁচাতে হবে, খাল- বিলে বজ্য ফেলা যাবে না, সাগর থেকে ভালো উত্তোলন, খাল দখল করা যাবেনা। নিরাপদ পানির ব্যবস্থা, আধুনিক কৃষি ব্যবস্থা, সীতাকুণ্ড নতুন ফায়ার সার্ভিস স্টেশন স্থাপন, তরুণদের জন্য মাদকমুক্ত পরিবেশ সৃষ্টি করা, অবৈধ শিপ ইয়ার্ড এবং অবৈধ ইটভাটা বন্ধসহ বিভিন্ন উদ্বেগ গ্রহণ করা হবে।

মতবিনিময় সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিল নির্বাহী কমিটির সদস্য দিদারুল আলম, সদস্য এম এ আলম, মারুফ হোসেন, উত্তর জেলা সদস্য নূরুল আলম, আহবায়ক জাহেদা বেগমসহ অন্যান্য নেতৃবৃন্দ।

Advertisement