সীতাকুণ্ডে আড়াই মেট্রিক টন জাটকা জব্দ, এতিমখানায় বিতরণ

71

সীতাকুণ্ড প্রতিনিধি: সীতাকুণ্ডে মহাসড়কে অভিযান চালিয়ে চট্টগ্রাম থেকে ঢাকা যাওয়ার সময় ফ্রিজার গাড়ি থেকে বিপুল পরিমাণ জাটকা জব্দ করেছে মৎস্য বিভাগ।

Advertisement

রোববার (১ ফেব্রুয়ারী) সকাল সাড়ে ১০টায় বাংলাদেশ কোস্টগার্ড পূর্ব জোন ভাটিয়ারী শাখা এবং বার আউলিয়ার হাইওয়ে থানা পুলিশের যৌথ সহায়তায় উপজেলার জোড়বটতল এলাকায় এ অভিযান পরিচালিত হয়।

গোপন সংবাদের সূত্রে খবর পেয়ে ঢাকামুখী একটি কাভার্ডভ্যানে তল্লাশি চালিয়ে আড়াই মেট্রিক টন জাটকা উদ্ধার করা হয়। পরে উদ্ধারকৃত মাছ স্থানীয় বিভিন্ন এতিমখানা ও দুস্থ পরিবারের মধ্যে বিতরণ করা হয়।

অভিযানে নেতৃত্ব দেন সীতাকুণ্ড উপজেলা মৎস্য কর্মকর্তা মোঃ মোতাছিম বিল্লাহ্। উপস্থিত ছিলেন কোস্টগার্ড কোস্ট গার্ডের পেটি অফিসার মোঃ আব্দুর রশিদ।

মৎস্য কর্মকর্তা বলেন, সরকার ঘোষিত জাটকা সংরক্ষণ অভিযানে আমরা নদী ও স্থলপথে নজরদারি বাড়িয়েছি। জাটকা ধরা, পরিবহন ও বিক্রি সম্পূর্ণ নিষিদ্ধ। আইন অমান্যকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হচ্ছে। ১ নভেম্বর ২০২৫ থেকে ৩০ জুন ২০২৬ পর্যন্ত জাটকা সংরক্ষণ অভিযান চলবে। এসময় জাটকা আহরণ বা পরিবহন পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Advertisement