সীতাকুণ্ডের সোনাইছড়িতে ধানের শীষ প্রতীকের সমর্থনে বিশাল পথসভা অনুষ্ঠিত

474

সীতাকুণ্ড প্রতিনিধি: বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি অঙ্গ ও সহযোগী সংগঠনের আয়োজনে সীতাকুণ্ড উপজেলার সোনাইছড়ি ইউনিয়ন শাখার উদ্যেগে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষ প্রতীকের সমর্থনে বিশাল পথসভা অনুষ্ঠিত হয়েছে।

Advertisement

বৃহস্পতিবার (৫ ফ্রেব্রুয়ারী) সোনাইছড়ি উচ্চ বিদ্যালয় মাঠে উক্ত পথসভা অনুষ্ঠিত হয়। সভায় হাজারো নেতাকর্মী উপস্থিত হন।

সোনাইছড়ি ইউনিয়ন বিএনপির সভাপতি নুরুউদ্দিন মোঃ জাহাঙ্গীর চৌধুরী সভাপতিত্বে এবং মমতাজ উদ্দিন আহমেদ ও নুরউদ্দিন এর যৌথ পরিচালনায় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির মনোনীত প্রার্থী লায়ন মোহাম্মদ আসলাম চৌধুরী।

তিনি বলেন, তরুণরাই আগামী দেশ গড়ার মুল কারিগর। আমরা উন্নয়নের রাজনীতিতে বিশ্বাসী। এলাকার চাহিদা আর প্রয়োজনকে মাথায় রেখে সামনের দিনে আমাদের কর্মপরিকল্পনা সাজানো হবে। আমাদের সুযোগ আসলে ইনশাল্লাহ উন্নয়নকর্মকান্ডের গতিধারা পরিবর্তন করা হবে। সময়ের আর এলাকার চাহিদাই হবে উন্নয়নের মূলমন্ত্র।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির যুগ্ম আহবায়ক মো. কাজী সালাউদ্দিন, চট্টগ্রাম উত্তর জেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি মোঃ মোরসালিন, উপজেলা বিএনপির আহবায়ক মোঃ জহিরুল আলম, লায়ন আসলাম চৌধুরী ছোট ভাই আমজাদ হোসেন চৌধুরী, সাবেক উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান নাজমুন নাহার চৌধুরী নেলি, দিদার মাহমুদ চৌধুরী, বিএনপি নেতা গিয়াসুল মাহমুদ চৌধুরী, আলহাজ্ব মোঃ নাজিমুদৌলা, নুরুউদ্দিন রুবেল সিআইপি, শহর আলী ওসমান, আলমগীর মঞ্জু, মোহাম্মদ রবিউল হক, ইফতেখার আহমেদ জুয়েল, নুরুল আমিন লিটন, আজিজুল রহমান আজিজ, মোমিন উদ্দিন মিন্টুসহ বিভিন্ন নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

Advertisement