শহীদ শরিফ ওসমান হাদির হত্যার বিচারের দাবিতে সীতাকুণ্ডে “মার্চ ফর ইনসাফ” অনুষ্ঠিত

492

সীতাকুণ্ড প্রতিনিধিঃ সীতাকুণ্ডে শহীদ শরিফ ওসমান হাদির হত্যার বিচারের দাবিতে মার্চ ফর ইনসাফ (বিক্ষোভ মিছিল) অনুষ্ঠিত হয়েছে।

Advertisement

প্রেরণা ব্লাড সার্ভিসের পক্ষ থেকে শুক্রবার (ফেব্রুয়ারী) বিকাল ৫টার সময় সীতাকুণ্ড উপজেলার জলিল স্টেশনের সামনে এ বিক্ষোভ মিছিলের আয়োজন করা হয়।

মার্চ ফর ইনসাফ এ অংশ নিয়ে বিক্ষোভকারীরা বিভিন্ন স্লোগান দেন। এসময় ‘তুমি কে আমি কে, হাদি হাদি’, ‘আমার ভাই মরলো কেন, ইন্টেরিম জবাব দে’, ‘ঢাকা না দিল্লি, ঢাকা ঢাকা’, ‘আমরা সবাই হাদি হবো, গুলির মুখে কথা কবো’, ‘এক হাদি লোকান্তরে, লক্ষ হাদি ঘরে ঘরে’সহ নানা স্লোগান দেওয়া হয়।

সংগঠনটির নেতারা জানান, শহীদ শরিফ ওসমান হাদির হত্যার বিচার নিশ্চিত না হওয়া পর্যন্ত তারা আন্দোলন চালিয়ে যাবেন। এই হত্যাকাণ্ডে জড়িতদের দ্রুত গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতেই ‘মার্চ ফর ইনসাফ’ কর্মসূচি পালন করা হচ্ছে।

বক্তারা বলেন, এ ধরনের নৃশংস হত্যাকাণ্ড সমাজে নিরাপত্তাহীনতা তৈরি করছে। অবিলম্বে দোষীদের আইনের আওতায় এনে সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করতে হবে। একই সঙ্গে বক্তারা ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ‘হ্যাঁ’ ভোট প্রদানের জন্য সর্বস্তরের জনগণের প্রতি আহ্বান জানান।

মিছিলে উপস্থিত ছিলেন প্রেরণা ব্লাড সার্ভিসের চেয়ারম্যান শওকত আলী, সাবেক পরিচালক আসিফ ইকবাল খান (শিমুল), বর্তমান পরিচালক মুজাহিদুল ইসলাম আকিব, সহকারী পরিচালক মহসিন টুটুল, সেক্রেটারি জাফর হোসেন রাহুল, সহকারী সেক্রেটারি রাইসুল ইসলাম জিসান, অর্থ সম্পাদক মাসুম হাসান মিনহাজ এবং সহকারী অর্থ সম্পাদক জাবেদ হাসান জিন্নাহ।

উপস্থিত ছিলেন জাহেদ, সাকিব, মুস্তাফিজ, আলিফ, ফাহিম, রিয়াদ, ফয়সাল, মারুফসহ সংগঠনের অন্যান্য সদস্য ও স্থানীয় সচেতন জনগণ।

Advertisement