“গবেষণা ও নেতৃত্বের নতুন দিগন্ত: চবি এসিএস চ্যাপ্টারের ওরিয়েন্টেশন প্রোগ্রাম অনুষ্ঠিত”

228

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ACS (American Chemical Society) Student Chapter এর উদ্যোগে “Membership 4.0 Orientation Programme” আজ শনিবার (৭ ফেব্রুয়ারি ২০২৬) বেলা ১১টায় মেরিন সায়েন্সস এন্ড ফিশারিজ অনুষদ অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে নতুন সদস্যদের আনুষ্ঠানিকভাবে অন্তর্ভুক্তকরণ, সংগঠনের লক্ষ্য ও কার্যক্রম উপস্থাপন এবং শিক্ষার্থীদের নেতৃত্ব ও পেশাগত উন্নয়ন বিষয়ে দিকনির্দেশনা প্রদান করা হয়।

Advertisement

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য প্রফেসর ড. মুহাম্মদ ইয়াহ্ইয়া আখতার। তিনি তাঁর বক্তব্যে শিক্ষার্থীদের একাডেমিক উৎকর্ষ ও পেশাগত প্রস্তুতিতে ছাত্রসংগঠনের ভূমিকার ওপর গুরুত্বারোপ করেন। তিনি বলেন, শিক্ষার্থীদের নেতৃত্ব বিকাশ এবং গবেষণাভিত্তিক চিন্তাধারা গড়ে তুলতে ACSCU-এর মতো সংগঠনের কার্যক্রম অত্যন্ত তাৎপর্যপূর্ণ।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চবি আইকিউএসির অতিরিক্ত পরিচালক ও চবি ওশানোগ্রাফি বিভাগের প্রফেসর ড. মোহাম্মদ মোসলেম উদ্দিন মুন্না ও ACS Student Chapter, University of Chittagong এর কো-এডভাইজার ও রসায়ন বিভাগের সহযোগী অধ্যাপক ড. মো. কামরুল হোসেন।

প্রফেসর ড. মোহাম্মদ মোসলেম উদ্দিন মুন্না বলেন, শিক্ষার্থীদের সক্রিয় অংশগ্রহণ ও সহ-শিক্ষা কার্যক্রম বিশ্ববিদ্যালয়ের সামগ্রিক গুণগত মান উন্নয়নে সহায়ক ভূমিকা পালন করে। ড. মো. কামরুল হোসেন শিক্ষার্থীদের ACSCU-এর মাধ্যমে নেতৃত্ব, দলগত কাজ ও পেশাগত দক্ষতা অর্জনের আহ্বান জানান।

অনুষ্ঠানে ACS Student Chapter-এর সাবেক এক্সিকিউটিভ কমিটির সদস্য মোঃ যায়িদ, মাহমুদ শরীফ, মোঃ রুকশাত, মোঃ বেলায়েত হোসেন এবং ইয়াকিন এহসান তাঁদের অভিজ্ঞতা ও দিকনির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন।

অনুষ্ঠানের শুরুতে শুভেচ্ছা বক্তব্য প্রদান করেন ACS Student Chapter, University of Chittagong–এর জেনারেল সেক্রেটারি মোঃ মিরাজ হোসেন। অনুষ্ঠানের সমাপনী বক্তব্য প্রদান করেন মোঃ রাকিব মিয়া, ভারপ্রাপ্ত সভাপতি, ACS Student Chapter, University of Chittagong। দিনব্যাপী এই কর্মসূচিতে উদ্বোধনী পর্ব, সংগঠন পরিচিতি, অতিথি সেশন, ইন্টারঅ্যাকটিভ কার্যক্রম, পুরস্কার বিতরণ এবং সাংস্কৃতিক পর্ব অন্তর্ভুক্ত ছিল।

Advertisement