সংরক্ষিত নারী আসনে আলোচনায় মহিলাদল নেত্রী লিটা

424

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জন করে প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে বিএনপি সরকার গঠনের রেশ কাটতে না কাটতেই এখন সবার নজর জাতীয় সংসদের সংরক্ষিত ৫০টি নারী আসনের দিকে।

Advertisement

সংরক্ষিত নারী আসনের নির্বাচন রমজান মাসেই হবে বলে আভাস দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। ফলে সংরক্ষিত আসনে দলের ত্যাগী ও যোগ্য নেত্রীদের নিয়ে চুলচেরা বিশ্লেষণ শুরু হয়েছে। এসব আসনে মনোনয়ন পেতে দৌড়ঝাঁপ শুরু করেছেন বিএনপি ও এর সহযোগী সংগঠনের নেত্রীরা।

এই তালিকায় আছেন চট্টগ্রামের হালিশহরের পরিচিত মুখ বিভিন্ন মামলায় বারবার কারাবরণকারী নগর মহিলাদলের সাংগঠনিক সম্পাদক ও সদস্য নারী ও শিশু অধিকার ফোরাম, কেন্দ্রীয় কমিটি দেওয়ান মাহমুদা আক্তার লিটা।

রাজনৈতিক মামলার বিবরণ : (মামলার সংখ্যা ০৬ (ছয়) টি।
​১. ২০১৮ সালের ৮ ফেব্রুয়ারী, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার গ্রেফতার করার প্রতিবাদ মিছিল থেকে গ্রেফতার হয়ে  ৪২ দিন কারাবরণ।
​২. ২০১৮ সালের ৮ ফেব্রুয়ারী, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার গ্রেফতার করার প্রতিবাদ মিছিল থেকে গ্রেফতার এবং ঐ গ্রেফতারের পর আরো দু’টি মামলা হয়, সন্ত্রাস বিরোধী আইন ও বিস্ফোরক মামলায় দেওয়া হয়। উক্ত মামলা দু’টির জন্য আরো ৬৩ (তেষট্টি) দিন কারাবরণ করেন।
​৩. ২০১৯ সালের ২১ জানুয়ারী স্বৈরশাসক শেখ হাসিনার বিরুদ্ধে ফেসবুকে সত্য ঘটনা প্রচার করার কারণে তার নামে আইসিটি মামলা হয় এবং চট্টগ্রাম হতে ঢাকায় আসার পথে ফেনী লালপোল এলাকা থেকে প্রায় ৮/৯টি র‍্যাবের গাড়ী বহর এসে সৌদিয়া গাড়ীর পথরোধের মাধ্যমে তাকে গ্রেপ্তার করে, র‍্যাব এর হেফাজতে ৩৩ ঘণ্টা থাকার পর ২২ শে জানুয়ারী চট্টগ্রামের খুলশী থানায় হস্তান্তর করে ও মামলা দিয়ে দুই দিনের রিমান্ডের আবেদন করে আদালতে চালান করেন এবং বিজ্ঞ আদালত দুইদিনের রিমান্ড মঞ্জুর করেন। খুলশী থানায় দু’ই দিনের রিমান্ড শেষে আদালতের মাধ্যমে কারাগারে পাঠায় ঐ মামলায় তিনি ১৮৬ দিন কারাবরণ করেন, বর্তমানে ঐ মামলার সাক্ষী গ্রহণ চলছে এবং মামলা চলমান অবস্থায় আছে। বাংলাদেশে প্রায় মোট ফ্যাসিস্ট হাসিনা সরকার কর্তৃক বিএনপি’র নামে ৬০ লক্ষ মামলার মধ্যে একটি মাত্র আইসিটি মামলা হয়, সেই মামলায় তিনিই একমাত্র আসামী।
​৪. ২০১৯ সালের ২০ জুন কেরানীগঞ্জ মডেল থানায় আরো একটি আইসিটি মামলা হয় ও উক্ত মামলায় গ্রেফতার করে, গাজীপুরস্থ কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগারে আমি ৯৮ দিন কারাবরণ করেন।
​৫. ২০২১ সালের ২৯ মার্চ সন্ত্রাস বিরোধী আইনে মামলায় বাংলাদেশ হেফাজত এর আন্দোলনে চট্টগ্রাম মহানগর বিএনপি’র বিক্ষোভ সমাবেশ থেকে তাকে গ্রেফতার করে এবং এই মামলায় তিনি ৭৪ দিন কারাবরণ করেন।

শিক্ষাগত যোগ্যতাঃ
​চট্টগ্রাম সরকারী কলেজ, চট্টগ্রাম: মানবিক বিভাগ; এইচএসসি।
​চট্টগ্রাম সরকারী কলেজ, চট্টগ্রাম, (জাতীয় বিশ্ববিদ্যালয় বিএসএস (অনার্স) সমাজবিজ্ঞান।
​চট্টগ্রাম সরকারী কলেজ, চট্টগ্রাম, (জাতীয় বিশ্ববিদ্যালয় এমএসএস (মাস্টার্স) সমাজবিজ্ঞান।

দলের নীতিনির্ধারণী পর্যায় থেকে আভাস দেওয়া হয়েছে, সংরক্ষিত আসনে যারা রাজপথে সক্রিয় ছিলেন এবং জেল-জুলুমের শিকার হয়েছেন, তাদেরই অগ্রাধিকার দেওয়া হবে। সেই মানদণ্ডে দেওয়ান মাহমুদা আক্তার লিটা তালিকায় রয়েছেন বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা।

দীর্ঘ দুই দশকেরও বেশি সময় ধরে তিনি রাজপথে থেকে বিএনপির নীতি-আদর্শ বাস্তবায়নে কাজ করে যাচ্ছেন।

স্থানীয়রা জানান, দেওয়ান লিটা সংরক্ষিত নারী আসনে মনোনয়ন পেয়ে সংসদে গেলে চট্টগ্রাম অঞ্চলসহ দেশের নারীদের শিক্ষা, কর্মসংস্থান ও নারী ক্ষমতায়নে অগ্রণী ভূমিকা রাখবেন। তিনি দলের আন্দোলন সংগ্রামে সবসময় সামনে স্থানীয় ও কেন্দ্রীয় পর্যায়ে কর্মসূচিতে সক্রিয় অংশগ্রহণ করেছেন। সংরক্ষিত আসনে সংসদ সদস্য হিসেবে তিনি মনোনয়ন পেতে পারেন এই আলোচনা মানুষের মুখে মুখে। রাজপথের এই নেত্রীকে তারা সংসদে দেখতে চায়।

দেওয়ান লিটা বলেন, অবিবাহিত থাকা অবস্থায় ফ্যাসিস্ট হাসিনা সরকার বিরোধী আন্দোলন করতে গিয়ে প্রায় দীর্ঘ সময় জেল-জুলুম ও নির্যাতনের শিকার হয়েছি। আমি এয়োদশ জাতীয় সংসদের নারী সংরক্ষিত মহিলা আসনের এমপি হওয়ার আশা প্রকাশ করছি। দল আমাকে সুযোগ দিলে আমি আমার মেধা মনোনয়নের মাধ্যমে দেশ ও জনতার সেবা করার সর্বোচ্চ চেষ্টা করব ইন শা আল্লাহ। আমি আপনাদের সকলের দোআ ও সহযোগিতা কামনা করি।

Advertisement