৬ বছরের শিশু ধর্ষণের ঘটনায় ধর্ষক র‍্যাবের জালে ধরা

70

ফিরোজ মাহমুদ, মিরসরাই প্রতিনিধিঃ বরিশাল জেলার মোহাম্মদ উজ্জল হাওলাদার। একটি পেট্রোল পাম্পের হোটেলে দৈনিক মজুরিতে কাজ করেন। থাকেন চট্টগ্রামের মিরসরাই উপজেলার দুর্গাপুর ইউনিয়ন রঘুনাথপুর গ্রামে একটি ভাড়া বাসায়। একরুমের ছোট একটি টিনের কক্ষে স্ত্রী সন্তানদের নিয়ে গাদাগাদি করে তাদের বসবাস। এই অসহায়ত্বের সুযোগ নেন পাশবর্তী আনোয়ার হোসেন নামের এক পাষণ্ড ব্যক্তি।

Advertisement

জানা গেছে, গত ১১ ফেব্রুয়ারি সকাল ১১ টার দিকে উজ্জল হাওলাদারের ৬ বছরের শিশু সন্তানকে জোর করে তুলে নিয়ে যায় আনোয়ার হোসেন। দরজা বন্ধ করে হাত পা বেঁধে ধর্ষন করে ৬ বছরের ছোট্ট শিশুকে। শুধু তাই নয়, খবর পেয়ে নিজের মেয়েকে উদ্ধার করতে গেলে মেয়েটির মাকে রাম দা নিয়ে তাড়াতে থাকে। একপর্যায়ে ভুক্তভোগীর চিৎকারে এলাকার লোকজন এগিয়ে আসলে তার পরিবার রক্ষা পায়। রক্তাক্ত অআস্থায় উদ্ধার করে ওই শিশুকে আনোয়ারের ঘর থেকে।

শিশুটির মা জরিনা বেগম জানান, দীর্ঘক্ষণ তার মেয়েকে দেখতে না পেয়ে নাম ধরে ডাকাডাকি। কিন্তু মেয়ের হাত-পা ও মুখ চেপে ধরে আনোয়ার। পরে আনোয়ারের ছেলে জানায় তার বাবা আমার মেয়েকে নিয়ে ঘরের ভেতরে অবস্থান করছে। এমন খবর পেয়ে আমি আনোয়ারের ঘরের দরজা ধাক্কা দিয়ে খুললে শিশুটি কান্না করতে করতে ঘর থেকে বের হয়ে আসে। মেয়েটি বলতে থাকে আনোয়ার তার সাথে খারাপ কাজ করেছে। তার পরনে পায়জামা ভেজা ও গোপনাঙ্গ রক্তাক্ত অবস্থায় দেখতে পায়।

এসময় আমি এগিয়ে গেলে আনোয়ার তার হাতে একটি রামদা নিয়ে ঘর থেকে ঘটনার বিষয়ে কাউকে না জানানোর জন্য ভয়ভীতি দেখায়। শিশুটির আর্তচিৎকারে প্রতিবেশীরা এগিয়ে এসে তাকে উদ্ধার করে স্থানীয় মস্তননগর হাসপাতালে প্রাথমিক চিকিৎসা শেষে চট্টগ্রাম মেডিকেলে প্রেরণ করেন।

এঘটনায় শিশুটির বাবা উজ্জ্বল হাওলাদার বাদি হয়ে জোরারগঞ্জ থানায় ও শিশু নিযার্তন আইনে মামলা করেন। ঘটনার ১৬ দিন পর র‍্যাব-৭ অভিযান চালিয়ে ওই পাষণ্ড আনোয়ারকে বারৈয়ারহাটের খান সিটি সেন্টার এলাকা থেকে গ্রেফতার করে জোরারগঞ্জ থানা পুলিশের হাতে হস্তান্তর করা হয়েছে।

জোরারগঞ্জ থানার অফিসার ইনচার্জ কাজী নাজমুল হক জানান, আসামী আনোয়ারের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহন পূর্বক বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

Advertisement