সীতাকুণ্ডে শিশু ইরা হত্যাকারীদের ফাঁসির দাবিতে জামায়াতের বিক্ষোভ সমাবেশ

94

সীতাকুণ্ড প্রতিনিধি: সীতাকুণ্ডে ইকো পার্ক এলাকায় দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থী শিশু জান্নাতুল নিসা ইরাকে হত্যার প্রতিবাদে এবং দোষীদের দ্রুত গ্রেফতার ও সর্বোচ্চ শাস্তির দাবিতে বিক্ষোভ মিছিল করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী সীতাকুণ্ড পৌরসভা শাখা।

Advertisement

মঙ্গলবার বেলা তিনটায় পৌরসদর এলাকায় উক্ত বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। মিছিল শেষে এক প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।

উপজেলা জামায়াতের আমীর মাওলানা মিজানুর রহমানের সভাপতিত্বে এবং উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি মুঃ মিছবাহুল আলম রাসেলের পরিচালনায় সভায় বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামী সীতাকুণ্ড উপজেলা সেক্রেটারি মোঃ তাহের,সহকারী সেক্রেটারি কুতুবউদ্দিন শিবলী।

উপস্থিত ছিলেন উপজেলা মিডিয়া সম্পাদক ও সাবেক শ্রমিক নেতা আবুল হোসাইন, ছাত্রশিবির সীতাকুণ্ড উপজেলা সভাপতি আশরাফ উদ্দিন, উত্তর সভাপতি আব্দুর রহমান, উপজেলা জামায়াতের সাবেক আমীর মাওলানা তাওহীদুল হক চৌধুরী, ৪নং মুরাদপুর ইউনিয়ন আমীর শহীদুল ইসলাম, ছাত্রশক্তির উপজেলা আহ্বায়ক মোঃ আসাদ, পৌর জামায়াতের সেক্রেটারি মাহমুদুর রহমান জুয়েল, সাবেক কমিশনার রেহান উদ্দিনসহ স্থানীয় নেতৃবৃন্দ।

বক্তারা অবিলম্বে দোষীদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান এবং ভবিষ্যতে এমন নৃশংস ঘটনা রোধে কার্যকর ব্যবস্থা গ্রহণের আহ্বান জানান।

Advertisement