প্যাসিফিক জিন্সের অর্থয়ানে নির্মিত বার আউলিয়া (র) দরগাহ্ কেন্দ্রীয় জামে মসজিদ এর উদ্বোধন

406

সীতাকুণ্ড প্রতিনিধি: চট্টগ্রামের সীতাকুণ্ডে হযরত পীর বার আউলিয়া (র) দরগাহ্ কেন্দ্রীয় জামে মসজিদ এর উদ্বোধন করা হয়েছে।

Advertisement

প্যাসিফিক জিন্সের অর্থয়ানে প্রায় ৫ কোটি টাকা ব্যায়ে বৃহস্পতিবার (১৯ মার্চ) যোহরের নামাজের মধ্যে দিয়ে উপজেলার সোনাইছড়ি ইউনিয়নের বার আউলিয়া মাজার দরগাহ সংলগ্ন ঢাকা চট্রগ্রাম মহাসড়কের পাশে দৃষ্টিনন্দন উক্ত জামে মসজিদের পুনঃ নির্মান কাজের উদ্বোধন করেন চট্টগ্রাম-৪ আসনের সংসদ সদস্য লায়ন মোঃ আসলাম চৌধুরী।

তিনি বলেন, মসজিদ আল্লাহ ঘর। বার আউলিয়া একটি প্রশিদ্ধ এলাকা। দেশ বিদেশে ব্যাপক পরিচিত। প্যাসিফিক জিন্সের সহযোগীয় এ জামে মসজিদ পুনঃ নির্মান হয়েছে। ফিতা কেটে উদ্বোধনের পর শতাধিক মুসল্লী এবং অতিথিবৃন্দ যোহরের নামাজ আদায় করে নব নির্মিত জামে মসজিদে।

উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সীতাকুণ্ড প্রেস ক্লাবের সভাপতি সৈয়দ মোঃ ফোরকান আবু, সোনাইছড়ি ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও ইউনিয়ন বিএনপির সভাপতি নুর উদ্দিন মোঃ জাহাঙ্গীর চৌধুরী, সহ সভাপতি গিয়াসুল চৌধুরী তসলিম, সাধারণ সম্পাদক মোঃ নাজিমুদ্দিন, উপজেলা যুবদল নেতা ফজলুল করিম চৌধুরী, বিএনপি নেতা মোঃ রবিউল হক, হযরত বার আউলিয়া (রঃ) ওয়াকফ এস্টেটের প্রধান খাদেম এস এম আলী আকবর, উপস্থিত ছিলেন বিএনপি হাজ্বী মোঃ ইদ্রিস, নেতা মমতাজ উদ্দিন আহমেদ, তারেক পারভেজ, মসজিদের খতিব মাওলানা আতিকউল্লাহ, হাফেজ মাওলানা মোরশেদুল আলমসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ব্যক্তিবর্গ।

Advertisement