বারেসাএসাএ’র নেতৃবৃন্দ ও উপদেষ্টা পরিষদের বৈঠক অনুষ্ঠিত

156

বাংলাদেশ রেলওয়ে স্পেয়ার্স এন্ড এক্সেসরিজ সাপ্লাইয়ার্স এসোসিয়েশন(বারেসাএসাএ) এর নেতৃবৃন্দের সাথে বৈঠক করেছেন বারেসাএসাএ’র উপদেষ্টা পরিষদ। 

Advertisement

সোমবার (৬ এপ্রিল) সকালে বারেসাএসাএ’র সম্মেলন কক্ষে সংগঠনের সভাপতি ফেরদৌস হুদার সভাপতিত্বে উক্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

এতে উপদেষ্টাদের মধ্যে উপস্থিত ছিলেন-নগর যুবদলের সাবেক সভাপতি মোশারফ হোসেন দিপ্তী, নুরুল করিম, কৃষ্ণ প্রাসাদ দাশ গুপ্ত, খন্দকার গোলাম কিবরিয়া এবং আহসান কবির।

পরিচালকদের মধ্যে উপস্থিত ছিলেন-এনায়েত কবির, আনোয়ার হোসেন পাটোয়ারি বাবুল, জাকির হোসেন, শাহিন হোসেন, আরিফুর রহমান, জাহিদুল হক জাহিদ, এ কে এম মাহফুজুর রহমান পিপলু, খন্দকার তারিকুল ইসলাম এবং মঈনুল আহসান রাসেল।

সভায় সরঞ্জাম দপ্তরের সাম্প্রতিক বিষয়াদি এবং সংগঠনের আগামী দিনের কর্মপন্থা নিয়ে সবাই মতামত প্রকাশ করেন।

Advertisement