সীতাকুণ্ডে জাবিন এর জীবন প্রদীপ নিবে গেলো লরীর চাকায়

146

সীতাকুণ্ড প্রতিনিধি: সীতাকুণ্ডে লরীর চাকায় পিষ্ট হয়ে আনিসুর রহমান চৌধুরী জাবিন (২৬) নামে এক মোটরসাইকেল আরোহীর জীবন প্রদীপ নিবে গেছে।

Advertisement

বৃহস্পতিবার (৮ এপ্রিল) সকাল সাড়ে ১০টার সময় উপজেলার ভাটিয়ারীতে মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহত জাবিন সীতাকুণ্ড উপজেলার ৮ নং সোনাইছড়ি ইউনিয়নের ঘোড়ামরাস্থ ফকিরহাট এলাকার মধ্যম ঘোড়ামরা চৌধুরী বাড়ীর মরহুম জসিম চৌধুরীর ২য় পুত্র।

স্থানীয় সুত্রে জানা যায়, জাবিন মোটরসাইকেল চালিয়ে নিজ বাড়ি থেকে চট্টগ্রাম শহরের দিকে যাওয়ার পথে ভাটিয়ারী এলাকায় পৌঁছালে একটি মিনি বাসের সাথে ধাক্কা লেগে সড়কে পড়ে যায়। এই সময় পিছন থেকে একটি লরি মোটরসাইকেল আরোহীকে চাপা দেয়। স্থানীয়রা তাকে উদ্ধার করে স্থানীয় বিএসবিএ হাসপাতালে নিয়ে গেলে ডাক্তার মৃত ঘোষণা করেন।

বার আউলিয়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ জসিম উদ্দিন বলেন, লরীর চাকায় পিষ্ট হয়ে আনিসুল ইসলাম জাবিন নামে এক যুবকের মৃত্যু হয়েছে। পরিবারের অনুরোধে লাশ ময়নাতদন্ত ছাড়া হস্তান্তর করা হয়েছে। ঘাতক লরীটি আটক করা হয়েছে। এ ব্যাপারে আইনগত পদক্ষেপ নেওয়া হবে।

Advertisement