মিরসরাই প্রতিনিধি: চট্টগ্রামের মিরসরাই উপজেলা কৃষকদলের উদ্যোগে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান ও বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। রোববার (৪ মে) সকালে উপজেলার মায়ানী ইউনিয়নের পুর্ব মায়ানী সরকারটোলা এলাকায় এই কর্মসূচি অনুষ্ঠিত হয়।
Advertisement
উপজেলা কৃষকদলের আহ্বায়ক মো. আশরাফ উদ্দিন জানান, মিরসরাই থেকে জনগনের প্রত্যক্ষ ভোটে নির্বাচিত এমপির নির্দেশনায় পরিবেশের ভারসাম্য রক্ষা ও এলাকা পরিচ্ছন্ন রাখতে এ ধরনের উদ্যোগ নেয়া হয়েছে। এছাড়া আপনারা জানেন যে, মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান আগামী ৫ বছরে সারা দেশে ২৫ থেকে ৫০ কোটি বৃক্ষরোপণের পরিকল্পনা গ্রহণ করেছেন। চলতি বর্ষা মৌসুমে আমাদের এ কার্যক্রম উপজেলাব্যাপী সম্প্রসারণ করা হবে।
এতে স্থানীয় নেতাকর্মী ও স্বেচ্ছাসেবীরা অংশ নিয়ে রাস্তার পাশের ঝোপঝাড় পরিষ্কার এবং বিভিন্ন প্রজাতির গাছের চারা রোপণ করেন।
Advertisement

















