নতুন কুঁড়ি স্পোর্টস ব্যাডমিন্টনে চ্যাম্পিয়ন সীতাকুণ্ড উপজেলা

93

সীতাকুণ্ড প্রতিনিধি: চট্টগ্রাম জেলা প্রশাসন ও জেলা ক্রীড়া অফিসের উদ্যোগে নতুন কুঁড়ি স্পোর্টস-২০২৬ এর ব্যাডমিন্টন প্রতিযোগিতায় উপজেলা পর্যায়ে চ্যাম্পিয়ন হয়েছে সীতাকুণ্ড উপজেলা।

Advertisement

বৃহস্পতিবার চট্টগ্রাম রাইফেলস ক্লাব কোর্টে অনুষ্ঠিত ফাইনালে সীতাকুণ্ড উপজেলা রাউজান উপজেলাকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়।

খেলায় একক বিজয়ী রাশি নাথ সাথী। তিনি বাড়বকুণ্ড উচ্চ বিদ্যালয় এন্ড কলেজের ৮ম শ্রেণির শিক্ষার্থী। দ্বৈত বিজয়ী সুরাইয়া জান্নাত নাবিহা। সে চিটাগং কেমিক্যাল কমপ্লেক্স স্কুলের ৮ম শ্রেণীর শিক্ষার্থী এবং তামান্না সুলতানা (৮ম শ্রেণি) মাহমুদাবাদ উচ্চ বিদ্যালয় সীতাকুণ্ড।

সীতাকুণ্ড উপজেলা ব্যাডমিন্টন টিমের কোচের দায়িত্ব পালন করেন মোঃ ইমরান এবং ম্যানেজারের দায়িত্ব পালন করেন ইফতেখার আহম্মদ জুয়েল।

জুয়েল বলেন, পড়াশোনার পাশাপাশি সহশিক্ষা কার্যক্রমগুলো আমাদের শিক্ষা ব্যবস্থারই একটি গুরুত্বপূর্ণ অংশ৷ সব শিক্ষার্থীর শারীরিক ও মানসিক বিকাশে এগুলো চর্চার কোনো বিকল্প নেই। ছাত্রীদের নিয়মিত প্রশিক্ষণ এবং খেলার সরঞ্জাম এর ব্যবস্থা করা গেলে তারা জাতীয় পর্যায়ে ভাল খেলোয়াড় হিসেবে নিজেদের গড়ে তুলতে পারবে।

Advertisement