সীতাকুণ্ড প্রতিনিধি: বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলা শাখার উদ্যোগে কেন্দ্রীয় ঘোষিত ৪-১৮ মে “সাংগঠনিক ও চাঁদা পক্ষ” উপলক্ষে দায়িত্বশীল সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
রোববার বিকালে বাঁশবাড়িয়ায় অনুষ্ঠিত সমাবেশে সভাপতিত্ব করেন উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি মুঃ মিছবাহুল আলম রাসেল।
সাধারণ সম্পাদক আশরাফ হোসেন মাসুমের পরিচালনায় সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামী চট্টগ্রাম উত্তর জেলা সহকারী সেক্রেটারি অধ্যাপক ফজলুল করিম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ শ্রমিক কল্যান ফেডারেশন চট্টগ্রাম উত্তর জেলা সাধারণ সম্পাদক জসিম উদ্দিন আজাদ, উপজেলা সহ-সভাপতি আবেদ শাহ, সহ-সাধারণ সম্পাদক ইসমাইল হোসেন সিরাজী, ইব্রাহিম খলিল, উপজেলা প্রচার ও প্রকাশনা সম্পাদক নেছার আহমেদ, উপজেলা হোটেল সেক্টর সভাপতি সমির উদ্দিন, পৌর সেক্রেটারি মাহমুদুল করিম ফারহান, নির্বাহী সদস্য আবু তাহের, অধ্যাপক নিজামুদ্দিন, বেলায়ত হোসেন, জাহাঙ্গীর আলম, ইসমাইল চৌধুরী, খাইরুল আলম, ইঞ্জিনিয়ার আব্দুল আল মামুন, আক্তার হোসেন, কার্যনির্বাহী সদস্য ইলিয়াস শাহ, শওকত আকবর সজীবসহ উপজেলার বিভিন্ন সেক্টরের নেতৃবৃন্দ।
প্রধান অতিথি তাঁর বক্তব্যে অধ্যাপক ফজলুল করিম বলেন, সংগঠনকে গতিশীল ও শক্তিশালী করতে প্রত্যেক দায়িত্বশীলকে আন্তরিকতা, জবাবদিহিতা ও আদর্শিক চেতনায় কাজ করতে হবে। তিনি সাংগঠনিক কার্যক্রম বেগবান করার পাশাপাশি শ্রমিকদের অধিকার প্রতিষ্ঠা ও কল্যাণে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।
















