বরেন্দ্র উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান তুহিনকে মিরসরাই কৃষকদলের শুভেচ্ছা

36

মিরসরাই প্রতিনিধি: বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান (সচিব পদমর্যাদায়) হিসেবে নিয়োগ পেয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষকদলের কেন্দ্রীয় সভাপতি কৃষিবিদ হাসান জাফির তুহিন। এ উপলক্ষে তাকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছে চট্টগ্রামের মিরসরাই উপজেলা কৃষকদল।

Advertisement

বুধবার (১৩ মে) ঢাকায় আয়োজিত এক অনুষ্ঠানে মিরসরাই উপজেলা কৃষকদলের আহ্বায়ক মো. আশরাফ উদ্দিন ও সদস্য সচিব আবু দাউদের নেতৃবৃন্দ কৃষিবিদ হাসান জাফির তুহিনকে ফুলেল শুভেচ্ছা জানান।

এসময় চট্টগ্রাম উত্তরজেলা কৃষকদলের আহ্বায়ক বদিউল আলম বদরুল, সদস্য সচিব নাজিম উদ্দীন শাহীন উপস্থিত ছিলেন।

উপজেলা কৃষকদলের আহ্বায়ক মো. আশরাফ উদ্দিন বলেন, কৃষি ও গ্রামীণ উন্নয়নে দীর্ঘদিনের অভিজ্ঞতা এবং দক্ষ নেতৃত্বের কারণে কৃষিবিদ হাসান জাফির তুহিনকে এ গুরুত্বপূর্ণ দায়িত্ব প্রদান করা হয়েছে। তার নেতৃত্বে বরেন্দ্র অঞ্চলের কৃষি উন্নয়ন ও সেচ ব্যবস্থাপনায় ইতিবাচক পরিবর্তন আসবে বলেও তারা আশাবাদ ব্যক্ত করেন।

Advertisement