হাটহাজারীতে ক্ষতিগ্রস্ত সড়ক পরিদর্শনে ইউএনও

35

এম ওসমান গনি, হাটহাজারী প্রতিনিধি :চট্টগ্রামের হাটহাজারী উপজেলার গুমানমর্দন ইউনিয়নের সর্বদক্ষিণে ফয়জুল্লাহ সারাং বাড়ি এলাকার ক্ষতিগ্রস্ত সড়ক পরিদর্শন করেছেন হাটহাজারী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ আব্দুল্লাহ আল মুমিন।

Advertisement

বৃহস্পতিবার (১৪ মে) দুপুরে তিনি সরেজমিনে গিয়ে সড়কের ভাঙন ও জনদুর্ভোগের চিত্র পর্যবেক্ষণ করেন।

এসময় এলাকাবাসী জানান, গতবছর বন্যার কারণে সড়কটি খুব খারাপভাবে ক্ষতিগ্রস্ত হয়। ফলে এই এলাকার মানুষ ঝুঁকি নিয়ে চলাচল করতে হচ্ছে। এই বর্ষার শুরুতে যদি সড়কটি সংস্কারের উদ্যোগ নেয়া না হয় তবে সড়কটি পাশের খালে বিলীন হয়ে যাবে।

পরিদর্শনকালে ইউএনও এলাকাবাসীর কথা অত্যন্ত গুরুত্বসহকারে শোনেন এবং বলেন, গুমানমর্দন ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের অবহেলিত জনগোষ্ঠীর চলাচলের একমাত্র এই হাঁটার রাস্তাটি ভাঙনের কারণে ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। সড়কটির গুরুত্ব বিবেচনায় দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করে সংস্কার কাজ সম্পন্ন করার আশ্বাস দেন তিনি।

এসময় উপজেলা বাস্তবায়ন কর্মকর্তা ও সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Advertisement