মিরসরাই প্রতিনিধি: চট্টগ্রামের মিরসরাইয়ে আব্দুল আহাদ নামের এক বীর মুক্তিযোদ্ধা ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। শুক্রবার (১৫ মে) দিনগত রাত আড়াইটার চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। মৃত্যুকালে তার বয়স হয়েছিলো ৭৫ বছর।
তিনি উপজেলার খইয়াচড়া ইউনিয়নের পশ্চিম পোল মোগরা গ্রামের আহসান উল্লাহ মিয়াজী বাড়ির মৃত ছৈয়দ আহমদের পুত্র। শুক্রবার বাদ জুমা বড়তাকিয়া কেন্দ্রীয় জামে মসজিদ প্রাঙ্গণে মরহুমের জানাযার নামাজ অনুষ্ঠিত হয়।
বীর মুক্তিযোদ্ধা আব্দুল আহাদের স্বজন ইফতেখার হাসনাইন রুমন্ত জানান, তিনি দীর্ঘদিন বিভিন্ন রোগে ভুগছিলেন। শুক্রবার রাত আড়াইটার দিকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে হার্ট অ্যাটাক হলে হৃদপিণ্ডে রক্ত সঞ্চালন বন্ধ হয়ে তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন। ইতোপূর্বে তিনি সরকারি চাকুরি থেকে অসরে যান।
মৃত্যুকালে তিনি স্ত্রী, দুই ছেলে, এক মেয়েসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন।

















