বাঁশবাড়িয়ায় স্কুল শিক্ষার্থীদের সড়কে আগুন, গাড়ি থেকে গুড়ো দুধ লুট, সমালোচনার ঝড়

82

কামরুল ইসলাম দুলু: সীতাকুণ্ডে উপজেলার বাঁশবাড়িয়া এলাকায় মঙ্গলবার বিকালে বাঁশবাড়িয়া উচ্চ বিদ্যালয়ের দুই ছাত্রী স্কুল ছুটি শেষে মহাসড়কের পাশ দিয়ে যাওয়ার সময় আবুল খায়ের গ্রুপের একটি মিনি কার্ভাডভ্যানের ধাক্কায় আহত হওয়ার জেরে বিক্ষুব্ধ শিক্ষার্থীরা মহাসড়কে আগুন জালিয়ে অবরোধ করে।

Advertisement

এসময় কার্ভাডভ্যানটিতে ছিল মার্কস গুড়ো দুধ। দূর্ঘটনার পর পরই শিক্ষার্থীরা কার্ভাডভ্যানটি আটক করে। এরপর ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে আগুন জালিয়ে অবরোধ সৃষ্টি করে।

অপরদিকে কার্ভাডভ্যানের তালা ভেঙে কিছু শিক্ষার্থীসহ অন্যান্য লোকজন মিলে আবুল খায়ের গ্রুপের ১০ লক্ষ টাকার মার্কস গুড়া দুধ লুট করে নিয়ে যায়। গাড়ির তালা ভেঙে গুড়া দুধ নিয়ে যাওয়ার এমন একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে জনসাধারণের মাঝে ব্যাপক প্রতিক্রয়ার সৃষ্টি হয়।

দুর্ঘটনার পর বিক্ষুব্ধ শিক্ষার্থীরা মহাসড়কে আগুন জালিয়ে অবরোধ সৃষ্টি করে প্রায় তিনঘণ্টা যানচলাচল বন্ধ রাখে। এতে একদিকে মানুষের সীমাহীন দূর্ভোগ পোহাতে হয় অপরদিকে স্কুল শিক্ষার্থীদের গাড়ি থেকে গুড়ো দুধ লুট করার ঘটনায় ব্যাপক সমালোচনার জন্ম দেয়। এ নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভিন্ন পেশার মানুষ স্কুল শিক্ষার্থীদের সঠিক শিক্ষা, নৈতিকতা, লোভ, নগ্ন চরিত্র নিয়ে প্রশ্ন তোলেন।

Advertisement