ফটিকছড়ি উপজেলার ফরহাদাবাদ ইউনিয়ন ছাত্রলীগের তৎকালীন সভাপতি ও চট্টগ্রাম-২ ফটিকছড়ি আসনের এমপি সরওয়ার আলমগীরের ছোট ভাই মোক্তারুল আলম মানিকের ৩৩তম মৃত্যুবার্ষিকী আগামীকাল ২৫ মে সোমবার।
এখন থেকে ৩৩ বছর আগে অর্থ্যাৎ ১৯৯৩ সালের ১৮ মে গভীর রাতে সন্ত্রাসীরা উপজেলার পূর্ব ফরহাদাবাদস্থ বাড়িতে গিয়ে ঘরে প্রবেশ করে মানিককে এলোপাতাড়ি গুলি করে। এতে তিনি গুরুতর আহত হন। গুলিবিদ্ধ অবস্থায় মানিককে প্রথমে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতালে ভর্তি করা হয়। পরবর্তীতে অবস্থার অবনতি হলে ঢাকার একটি হাসপাতালে স্থানান্তরর করা হয়। টানা ৮ দিন মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ে ২৫ মে মৃত্যুবরণ করেন মানিক। তার মৃত্যুবার্ষিকী পালন উপলক্ষে গ্রামের বাড়িতে নানা কর্মসূচির আয়োজন করা হয়েছে।
মরহুম মোক্তারুল আলম মানিকের বড় ভাই চট্টগ্রাম-২ ফটিকছড়ি আসন থেকে নির্বাচিত সংসদ সদস্য সরওয়ার আলমগীর বলেন, বিগত ২৩ বছর আগে জামাত-শিবিরের সন্ত্রাসীরা ঘরে প্রবেশ করে আমার ছোট ভাইকে মোক্তারুল আলম মানিককে গুলি করে নির্মমভাবে হত্যা করে।
















