সীতাকুণ্ড প্রতিনিধি: সীতাকুণ্ডের মাদামবিবিরহাট এলাকায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আবদুল্লাহ মুহাম্মদ জিহান (১৩) নামে এক স্কুল শিক্ষার্থীর মৃত্যু হয়েছে।
Advertisement
সোমবার বিকাল ৫টার দিকে উপজেলার ভাটিয়ারী ইউনিয়নের জাহানাবাদ গ্রামের বিস্কুট ফ্যাক্টোরীর পশ্চিমে কালামিয়া সারাং এর বাড়িতে এ ঘটনা ঘটে।জিহান ওই বাড়ির খোরশেদ আলমের কনিষ্ঠ ছেলে এবং মাদামবিবিরহাটস্থ অক্সফোর্ড কিন্ডারগার্টেন স্কুলের ৮ম শ্রেণির ছাত্র।
সীতাকুণ্ড উপজেলা জামায়াতের সহকারি সেক্রেটারি কুতুবউদ্দিন শিবলী জানান, নিহত জিহান ঘরের মোটরের তারে বিদুৎস্পষ্ট হন। এই সময় গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে সন্ধ্যা ছয়টার দিকে তার মৃত্যু হয়। স্কুল শিক্ষার্থী জিহানের মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে আসে।
Advertisement

















