শহীদ জিয়া স্মৃতি উন্মুক্ত গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট” উদ্বোধন ৫ জুন

23

আগামী ৫ জুন থেকে পাহাড়তলী শহীদ শাহজাহান মাঠে “শহীদ জিয়া স্মৃতি উন্মুক্ত গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট” উদ্বোধন হতে যাচ্ছে। এ উপলক্ষে টুর্নামেন্ট পরিচালনা কমিটি ও বিভিন্ন উপ-কমিটির এক প্রস্তুতি সভা আজ মঙ্গলবার সকাল ১১টায় পাহাড়তলী শহীদ শাহজাহান মাঠে টুর্নামেন্ট পরিচালনা কমিটির আহ্বায়ক মোশাররফ হোসেন দীপ্তি’র সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।

Advertisement

দেশ রক্ষা তারেক মঞ্চ, চট্টগ্রাম এর আয়োজনে আসন্ন “শহীদ জিয়া স্মৃতি উন্মুক্ত গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট” এর প্রতিনিধি সভা অনুষ্ঠিত হয়েছে।

অদ্য মঙ্গলবার, (২ জুন) দুপুরে পাহাড়তলী শাহজাহান মাঠে অনুষ্ঠিত প্রতিনিধি সভার শুরুতে বক্তব্য রাখেন জাতীয়তাবাদী যুব দল, চট্টগ্রাম মহানগরীর সাবেক সভাপতি ও টুর্নামেন্ট পরিচালনা কমিটির আহ্বায়ক মোশাররফ হোসেন দীপ্তি। তিনি তার বক্তব্যে “শহীদ জিয়া স্মৃতি উন্মুক্ত গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্ট” সফল ও সুন্দরভাবে সম্পন্ন করতে অংশগ্রহণকারী সকল দলের খেলোয়াড়, কর্মকর্তা, দর্শক সহ সকলের আন্তরিক সহযোগিতা কামনা করেন।

টুর্নামেন্টে অংশগ্রহণকারী তেইশটি দলের প্রতিনিধিদের উপস্থিতিতে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন সিজেকেএস ক্লাব সমিতির সাধারণ সম্পাদক ও চট্টগ্রাম মোহামেডান ক্লাবের সাধারণ সম্পাদক সৈয়দ শাহাবুদদিন শামীম, চট্টগ্রাম ইউনিয়নের সাধারণ সম্পাদক মাহাবুবুর রহমান, সিজেকেএস এডহক কমিটির সদস্য শফিকুল ইসলাম তুহিন। সভায় উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী ক্রীড়া দলের কেন্দ্রীয় সদস্য কাজী মিজান, মোহাম্মদ শোয়েব, মোহাম্মদ মামুন উদ্দীন, একরাম আবছার , হায়দার কবির প্রিন্স, মোহাম্মদ সোহেল হোসেন, এইচ এম হাসান, ম্যাচ পরিচালনা কমিটির সদস্য সচিব মামুনুর রশিদ মামুন, গাজী পলাশ, মোহাম্মদ সগির, নাসির উদ্দিন সহ টুর্নামেন্ট কমিটির অন্যান্য সদস্য ও টুর্নামেন্টে অংশগ্রহণকারী দলের প্রতিনিধিবৃন্দ।

সভায় টুর্নামেন্টের নিয়মাবলী সহ অন্যান্য বিষয়ের ওপর আলোচনা ও মতবিনিময় করা হয় এবং সিদ্ধান্ত গ্রহন করা হয়।

আগামী ৫ জুন (শুক্রবার) স্বাধীনতার ঘোষক ও বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এর ৪৫ তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে “দেশ রক্ষা তারেক মঞ্চ” আয়োজিত “শহীদ জিয়া স্মৃতি উন্মুক্ত গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্ট” এর বর্ণাঢ্য উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মোঃ আমিনুল হক। উদ্বোধক হিসেবে উপস্থিত থাকবেন ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিন এমপি।

মহানগর যুবদলের সাবেক সহ সভাপতি ফজলুল হক সুমনের সঞ্চালনায় উক্ত প্রস্তুতি সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন চট্টগ্রাম মহানগর ছাত্রদলের সদস্য সচিব ও সিজেকেএস এডহক কমিটির সদস্য শফিকুল ইসলাম তুহিন।

সভায় উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী ক্রীড়া দলের কেন্দ্রীয় সদস্য কাজী মিজান, মোহাম্মদ শোয়েব, মোহাম্মদ মামুন উদ্দীন, একরাম আবছার , হায়দার কবির প্রিন্স, মোহাম্মদ সোহেল হোসেন, হাবিবুর রহমান চৌধুরী, শহীদুল্লাহ বাহার, হাবিবুর রহমান মাসুম, আমান উল্লাহ আমান, এস এম জিয়াউল হুদা শাহরিয়ার জিয়া, শাহিন পাটোয়ারী, হেলাল হোসেন হেলাল, শাহজালাল পলাশ, আশিক মল্লিক, আনোয়ার হোসেন পাটোয়ারী (বাবুল), এইচ এম হাসান, মোহাম্মদ সাগির, জহিরুল হক টুটুল, গোলজার হোসেন মিন্টু, আরিফ হোসেন, আরিফুর রহমান মাস্টার আরিফ, রাজিবুল হক বাপ্পী, হারুন বেগ, শওকত খান রাজু, সাইফুল আলম রুবেল, মামুনুর রশিদ মামুন, রাসেল খান, মোহাম্মদ জামাল, নাসির উদ্দিনসহ টুর্নামেন্ট কমিটির অন্যান্য সদস্য ও টুর্নামেন্টে অংশগ্রহণকারী দলের প্রতিনিধিবৃন্দ।

Advertisement