মিরসরাই প্রতিনিধি: বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষকদল মিরসরাই উপজেলা শাখার দ্বিবার্ষিক সম্মেলনকে ঘিরে নির্বাচনী প্রচারণা শুরু করেছেন প্রার্থীরা। আগামী ১৩ জুন অনুষ্ঠিতব্য উপজেলা কৃষকদলের সম্মেলন উপলক্ষে গত মঙ্গলবার (২ জুন) প্রতীক বরাদ্দ দেওয়া হয়। প্রতীক পাওয়ার পর থেকেই প্রার্থীরা নেতাকর্মীদের নিয়ে প্রচারণা কার্যক্রম শুরু করেছেন।
এর ধারাবাহিকতায় বুধবার (৩ জুন) বিকেলে চট্টগ্রাম-১ (মিরসরাই) আসনের সংসদ সদস্য নুরুল আমিনের পিতা মরহুম মাওলানা আবুল খায়েরের কবর জিয়ারতের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে নির্বাচনী প্রচারণা শুরু করা হয়।
এ সময় উপজেলা কৃষকদলের সভাপতি পদপ্রার্থী মো. আশরাফ উদ্দিন এবং সাধারণ সম্পাদক পদপ্রার্থী আবু দাউদের নেতৃত্বে বিপুল সংখ্যক নেতাকর্মী অংশ নেন। কবর জিয়ারত শেষে মরহুমদের আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।
এসময় আরো উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক এফ কবির, ওচমানপুর ইউনিয়ন বিএনপির সাবেক সদস্য সচিব শেখ ফরিদ, উপজেলা কৃষকদলের যুগ্ম আহ্বায়ক এম এ হানিফ মিজি, যুগ্ম আহ্বায়ক নিজাম উদ্দিন তৌহিদ, ধুম ইউনিয়ন কৃষক দলের সাধারণ সম্পাদক আমান উল্লাহ, মায়ানী ইউনিয়ন কৃষকদলের সভাপতি সাহেদ আহসান, সাধারণ সম্পাদক সোহেল আরমান, সহ-সভাপতি সাহাদাত হোসেন রাকিব, যুগ্ন সাধারন সম্পাদক ইকবাল হোসেন তারেক, সাংগঠনিক সম্পাদক শাহাদাত হোসেন, ওচমানপুর ইউনিয়ন কৃষক দলের সভাপতি মো. মামুন, সভাপতি মামুন, সাধারণ সম্পাদক আবু রায়হান সিনিয়র সহ-সভাপতি মো. ইব্রাহিম, সিনিয়র সহ-সাধারণ, মাওলানা মো. হাসান, কাটাছড়া ইউনিয়ন কৃষক দলের সভাপতি সাহাদাত হোসেন, সংগঠনিক সম্পাদক মোহাম্মদ ইমরান হোসেন, কৃষকদল নেতা মো. সিরাজ উদ্দিন প্রমুখ।
উল্লেখ্য, আগামী ১৩ জুন মিরসরাই উপজেলা কৃষকদলের দ্বিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হবে। সম্মেলনকে কেন্দ্র করে ইতোমধ্যে নেতাকর্মীদের মাঝে উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে।
















