শহীদ জিয়া স্মৃতি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট

উছাং মার্মার জোড়া গোলে কোয়ার্টার ফাইনালে পটিয়া মোহামেডান স্পোর্টিং ক্লাব

34

স্বাধীনতার মহান ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে চট্টগ্রাম দেশ রক্ষা তারেক মঞ্চ’র উদ্যোগে শহীদ জিয়া স্মৃতি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের দ্বিতীয় রাউন্ডে প্রথম ম্যাচে শুক্রবার (১২ জুন) বিকালে পাহাড়তলী শহীদ শাহজাহান মাঠে পটিয়া মোহামেডান স্পোর্টিং ক্লাব ২-১ গোলে খুলশী ওয়েলফেয়ার স্পোর্টিং ক্লাবকে পরাজিত কোয়ার্টার ফাইনালে নিশ্চিত করেছে।

Advertisement

বিজয়ী দলের উছাং মার্মা ২ গোল করে টনা দ্বিতীয় খেলায় সেরা খেলোয়াড় নির্বাচিত হয়।

উক্ত খেলায় সেরা খেলায়াড়ের পুরস্কার প্রদান করেন চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির যুগ্ম আহবায়ক ও জেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক রেজাউল করিম নেছার, চট্টগ্রাম মহানগর যুবদলের সাবেক যুগ্ম সম্পাদক, ৯ নং উত্তর পাহাড়তলী ওয়ার্ড বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক এস এম জিয়াউল হুদা শাহরিয়ার জিয়া।

এসময় টুর্নামেন্ট পরিচালনা কমিটির আহবায়ক ও চট্টগ্রাম মহানগর যুবদলের সাবেক সভাপতি মোশাররফ হোসেন দীপ্তি, সাবেক যুগ্ম সম্পাদক আমান উল্লাহ আমান, টুর্নামেন্ট কমিটির সদস্য শাহজালাল পলাশ, ইউনুছ মুন্না, মোহাম্মদ সাগির, গোলজার হোসেন মিন্টু, গোলাম সারোয়ার, বাদশা আলমগীর, কেন্দ্রীয় ক্রিড়া দল নেতা এইচ এম হাসান, সাবেক খেলোয়াড় ইকরাম আফসার, ম্যাচ পরিচালনা কমিটির আহবায়ক মো. কাসেম, আব্দুল করিম, মোহাম্মদ বাদশা, সদস্য কাজী আনোয়ারুল হক হনী, রাসেল খান, নুর হোসেন, ইব্রাহিম খলিল সবুজ, ইব্রাহিম হোসেন সাদ্দাম এবং ম্যাচ কমিশনার ছিলেন হায়দার কবির প্রিন্স, মোহাম্মদ সামসুদ্দিন, ফিফা ম্যাচ রেফারি রতন দা, মাহমুদ হাসান মামুন, আমিন।

আগামীকাল শনিবার (১৩ জুন) প্রথম খেলায় দুপুর ২টায় মুখোমুখি হবে ভাটিয়ারী ফুটবল একাডেমী বনাম বেস্ট ইলেভেন ক্লাব, বিকাল ৩:৩০মিনিটে মুখোমুখি হবে সন্দ্বীপ স্পোর্টিং ক্লাব বনাম আনোয়ারা বখতিয়ার সোসাইটি।

Advertisement