সীতাকুণ্ডে দিনব্যাপী পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস অনুষ্ঠিত

31

সীতাকুণ্ড প্রতিনিধি: ‘কৃষিই সমৃদ্ধি, পুষ্টি উন্নয়ন ও উদ্যোক্তা তৈরি’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে চট্টগ্রামের সীতাকুণ্ডে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে কৃষি খাতে সামগ্রিক উন্নয়ন ও বিষমুক্ত নিরাপদ খাদ্য উৎপাদনের লক্ষ্য নিয়ে ‘পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস ২০২৬’ অনুষ্ঠিত হয়েছে। ‘

Advertisement

প্রোগ্রাম অন এগ্রিকালচারাল অ্যান্ড রুরাল ট্রান্সফরমেশন ফর নিউট্রিশন এন্টারপ্রেনরশিপ অ্যান্ড রেসিলিয়েন্স ইন বাংলাদেশ’ (পার্টনার) প্রকল্পের আওতায় বৃহস্পতিবার (১৮ জুন) উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে দিনব্যাপী এই কংগ্রেস অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে কৃষক-কৃষাণী, ফিল্ড স্কুলের সদস্য, কৃষি উদ্যোক্তা এবং কৃষি বিভাগের কর্মকর্তা-কর্মচারীরা অংশগ্রহণ করেন।

কংগ্রেসে আধুনিক কৃষি প্রযুক্তি, নিরাপদ খাদ্য উৎপাদন, পুষ্টিবান্ধব কৃষি ব্যবস্থা, জলবায়ু সহনশীল চাষাবাদ এবং কৃষি উদ্যোক্তা তৈরির বিভিন্ন বিষয় তুলে ধরা হয়। কংগ্রেসে আধুনিক কৃষি ব্যবস্থাপনা, জলবায়ু সহনশীল চাষাবাদ পদ্ধতি এবং বিষমুক্ত ও পুষ্টিকর নিরাপদ খাদ্য উৎপাদনের ভবিষ্যৎ রূপরেখা নিয়ে বিশদ আলোচনা করা হয়।

উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মোঃ হাবিবুল্লাহ’র সভাপতিত্বে এবং উপ সহকারী কৃষি কর্মকর্তা মোঃ শাহআলম এর পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ ফখরুল ইসলাম।

বিশেষ অতিথি ছিলেন উপজেলা মৎস্য অফিসার মোঃ মোতাছিম বিল্লাহ, ভেটেনারী সার্জন তপন চন্দ্র বর্মন, পল্লি উন্নয়ন কর্মকর্তা মরিয়ম আকতার মুক্তা, সমবায় অফিসার মাঞ্জুমান আরা বেগম, উপজলা বিএনপির সদস্য সচিব মোঃ মোরছালিন, পৌর বিএনপির আহবায়ক ডা কমল কদর, ছালে আহমেদ ছলুসহ সাংবাদিক, উপজেলার বিভিন্ন দপ্তরের অফিসারবৃন্দ উপস্থিত ছিলেন।

Advertisement