‘ওয়ান চাইল্ড, ওয়ান ট্রি’ কর্মসূচির অংশ হিসেবে ভাটিয়ারী হাজী টি.এ.সি. উচ্চ বিদ্যালয়ে বৃক্ষরোপণ উদ্বোধন

1

সীতাকুণ্ড প্রতিনিধি: সরকারের নির্বাচনী ইশতেহারে ঘোষিত ৫ বছরে ২৫ কোটি গাছের চারা লাগানোর লক্ষ্যমাত্রা এবং প্রতিজন শিশুকে প্রতিবছর বৃক্ষরোপণে সম্পৃক্ত করতে ‘ওয়ান চাইল্ড, ওয়ান ট্রি’ কর্মসূচির অংশ হিসেবে দেশের শিক্ষাঙ্গনে নতুন সবুজায়ন কর্মসূচির অংশ হিসেবে চট্টগ্রামের সীতাকুণ্ডের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে বৃক্ষ রোপন কর্মসূচীর উদ্বোধন করা হয়েছে।

Advertisement

লার্নিং এক্সিলারেশন ইন সেকেন্ডারি এডুকেশন (লেইস) প্রজেক্ট এর আওতায় জাতীয় পর্যায়ে বৃক্ষরোপণ ও জলবায়ু পরিবর্তন বিষয়ক সচেতনতামূলক কর্মসূচিতে আজ সোমবার (২৯ জুন) সকালে উপজেলার ভাটিয়ারী হাজী তোবারক আলী উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীদের র‍্যালি অনুষ্ঠিত হয়।

স্কুল মাঠ থেকে শুরু হয়ে র‍্যালিটি ঢাকা চট্টগ্রাম মহাসড়ক পদক্ষিণ করে আবার স্কুল মাঠে এসে শেষ হয়। র‍্যালিতে স্কুলের শিক্ষক-শিক্ষার্থীসহ বিভিন্ন গন্যমান্য ব্যক্তিবর্গ অংশ নেন। র‍্যালি শেষে স্কুল আঙ্গিনায় ফলজ, বনজ এবং ওষুধি গাছের ছাড়া রোপন করা হয়।

ভাটিয়ারী হাজী তোবারক আলী চৌধুরী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত) মোহাম্মদ আলীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বৃক্ষ রোপন কর্মসূচীর উদ্বোধন করেন ভাটিয়ারী ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আলহাজ্ব নুরুল আনোয়ার। এতে বিশেষ অতিথি ছিলেন বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা মরহুম শাহ আলম চৌধুরীর ছেলে শাহ নেওয়াজ মোঃ আলী চৌধুরী, সাবেক ইউপি চেয়ারম্যান জাফর আহমদ, মাওলানা মোঃ ইসমাইল, মোহাম্মদ সিরাজ, আলহাজ্ব মোহাম্মদ সালাউদ্দিন। উপস্থিত ছিলেন যুবদল ও স্বেচ্ছাসেবক দলের নেতা মো. রবি, হেলাল উদ্দিন বাবর, কায়ছারুর আলম, মাসুদ পারভেজ, সোহেল রানা রাজুসহ বিভিন্ন নেতৃবৃন্দ।

Advertisement