হাটহাজারীতে মাদক জুয়া নির্মুলের লক্ষ্যে সভা অনুষ্ঠিত

1

হাটহাজারী প্রতিনিধি: মাদক, চুরি, ডাকাতি, অনলাইন জুয়া ও সমাজে অনুষ্ঠিত নানা অপরাধ নির্মূল করার লক্ষ্যে হাটহাজারী উপজেলার মির্জাপুর ইউনিয়নের ৯ নং ওয়ার্ডে সর্বস্তরের জনসাধারণের আয়োজনে আইন-শৃঙ্খলা পরিস্থিতি উন্নয়নে এলাকাবাসী ও প্রশাসনের যৌথ উদ্যোগে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

Advertisement

রবিবার (২ আগস্ট) রাতে চারিয়া উচ্চ বিদ্যালয়ের হল রুম অনুষ্ঠিত আলোচনা সভায় ইউপি সদস্য মোঃ মুছার সভাপতিত্বে ও গিয়াস উদ্দিনের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন মির্জাপুর ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জাকির হোসেন।

প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, যুব সমাজ ধ্বংসের একমাত্র কারণ এই মাদক। তবে বেশ কিছুদিন যাবত লক্ষ্য করা যাচ্ছে অনলাইন জুয়াতেও সক্রিয় হয়েছে যুবসমাজ। অভিযোগ রয়েছে এসবের অর্থ যোগান দিতেই চুরি ডাকাতির পরিমাণ বেড়েছে। যুব সমাজকে এ পথ থেকে ফেরাতে সকলের সম্মিলিত প্রচেষ্টা প্রয়োজন। পাশাপাশি অভিভাবকটা আরো সচেতন হওয়া জরুরী। এলাকায় যদি কেউ মাদক কারবারি, মাদক সেবনকারী, চুরি, ডাকাতি ও নানার অপরাধের সাথে সম্পৃক্ত থাকে কোনভাবেই তাদেরকে ছাড় দেওয়া হবে না বলে হুঁশিয়ারি দেন তিনি।

এতে প্রধান বক্তার বক্তব্য রাখেন উপ পুলিশ পরিদর্শক রিয়াজ উদ্দিন, তিনি বলেন মাদক কারবারি ও মাদক সেবনকারী, অনলাইন বা অফলাইন জুয়াড়ি, চুরি, ডাকাতি এসব বিষয়ে জিরো টলারেন্স। এ বিষয়ে সকলের সহযোগিতা কামনা করেন। পুলিশকে তথ্য দিয়ে সহযোগিতা করার আহ্বান জানান।

গত কিছুদিন ধরে ওই এলাকায় মাদক, জুয়া নানা অপরাধমূলক কাজে যুব সমাজের সম্পৃক্ততা বেড়ে গিয়েছে উল্লেখ করে বক্তব্য রাখেন চারিয়া উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক সালাউদ্দিন জাহাঙ্গীর, চারিয়া কাজীপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক ইলিয়াস মিয়া, নাজিরহাট বড় মাদ্রাসার শিক্ষা পরিচালক মাওলানা হাবিবুল্লাহ নদভী, সাবেক ইউপি সদস্য আবু তালেব, জালাল আহমদ, ফেরদৌস বেগম, সমাজ প্রতিনিধি মফিজুর রহমান চৌধুরী, কায়সার হামিদ, জাহিদুল ইসলাম, ইলিয়াস মিয়া, জানে আলম, নারী নেত্রী আঁখি আক্তার, শাহ আলম চৌধুরী প্রমুখ।

এ সময় তারা মাদক কারবারি সেবনকারী জুয়াড়ি, চোর ও নানা অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িতদের এটা সর্বশেষ হুঁশিয়ারি বলে উল্লেখ করেন। সাথে সাথে প্রত্যেকটা পরিবারের অভিভাবকদের সচেতন হওয়ার আহ্বান জানান। অন্যথায় এসবের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে উল্লেখ করেন।

Advertisement