সীতাকুণ্ডে সমাজ কল্যাণ ফেডারেশনের পক্ষ থেকে ১৭০ সংগঠনকে ৩০ হাজার চারা বিতরণ

1

সীতাকুণ্ড প্রতিনিধি: প্রধানমন্ত্রী তারেক রহমানের সারাদেশে ‘পাঁচ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ’ কর্মসূচির অংশ হিসেবে চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলা সমাজকল্যাণ ফেডারেশনের আয়োজনে চলতি বছরে সীতাকুণ্ড উপজেলায় ৫০ হাজার গাছের চারা রোপণ ও বিতরণ করা হয়েছে।

Advertisement

প্রথম ধাপে ২০ হাজার বিতরণের পর এবার আরো ৩০ হাজার ফলজ, বনজ, ঔষুধী এবং নানা জাতের গাছের চারা বিতরণ করা হয়। এর ফলে চলতি বছরের ৫০ হাজার চারা বিতরণের লক্ষ্যমাত্রা পূরণ হয়েছে।

শনিবার (৮ আগস্ট) সকালে সীতাকুণ্ড উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবনে উপজেলা সমাজকল্যাণ ফেডারেশন ও মহসিন ফাতেমা সিদ্দিকী সমাজকল্যাণ সংস্থার যৌথ উদ্যোগে আয়োজিত বৃক্ষরোপণ ও চারা বিতরণী অনুষ্ঠানে শিক্ষা , সামাজিক, স্বেচ্ছাসেবীসহ ১৭০ টি প্রতিষ্ঠানে গাছের চারা বিতরণ করা হয়।

এর আগে গত ২৫ জুলাই সমাজকল্যাণ ফেডারেশনের উদ্যোগে ১৩০টি সামাজিক সংগঠন ও প্রতিষ্ঠানের মাঝে ২০ হাজার চারা বিতরণ করা হয়।

মহসিন ফাতেমা সিদ্দিকী সমাজকল্যাণ সংস্থার নির্বাহী পরিচালক শামীমা নাসরিন এর সভাপতিত্বে এবং সমাজ কল্যাণ ফেডারেশনের সাধারণ সম্পাদক পলাশ চৌধুরীর পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ ফখরুল ইসলাম।

তিনি বলেন, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা এবং পরিবেশের ভারসাম্য রক্ষায় বৃক্ষরোপণের কোনো বিকল্প নেই। একটি গাছ শুধু অক্সিজেন দেয় না, পরিবেশের ভারসাম্য রক্ষা, মাটির ক্ষয়রোধ, জীববৈচিত্র্য সংরক্ষণ এবং তাপমাত্রা নিয়ন্ত্রণেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।

তিনি বলেন, মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের পাঁচ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণের কর্মসূচি একটি দূরদর্শী ও সময়াপযোগী উদ্যোগ। এ ধরনের জাতীয় কর্মসূচি সফল করতে সরকারি প্রতিষ্ঠানের পাশাপাশি সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠনগুলোর অংশগ্রহণ অত্যন্ত গুরুত্বপূর্ণ। সমজ কল্যাণ ফেডারেশন ৫০ হাজার গাছের চারা বিতরণ করছে এটি মহৎ এবং প্রশংসানীয় কাজ। অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ কমান্ড কাউন্সিলের সদস্য সচিব বীর মুক্তিযোদ্ধা মাস্টার আব্দুল মান্নান, যুগ্ম আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা আবুল কাশেম, সীতাকুণ্ড প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক কাইয়ুম চৌধুরী।

বক্তব্য রাখেন উপজেলা সমাজকল্যাণ ফেডারেশনের সভাপতি লায়ন মো. গিয়াস উদ্দিন, সাংগঠনিক সম্পাদক লায়ন এড মোঃ সরোয়ার হোসাইন লাভলু, মহসিন ফাতেমা সিদ্দিকী সমাজকল্যাণ সংস্থার (এমএফএসএস) সভাপতি কাউছার আহমেদ সরোয়ারী ও সাধারণ সম্পাদক তাইছির উদ্দীন, সমাজকল্যাণ ফেডারেশন সহ-সভাপতি খোরশেদ আলম, মোঃ মনজুর মোরশেদ চৌধুরী, এ কে এম মসিউদদৌলা, এমওএইচ কাইউম, জেসমিন আকতার, সাংবাদিক কামরুল ইসলাম দুলু, মোঃ সোহেল, লায়ন ইঞ্জিনিয়ার মোঃ কামরুদ্দোজা, মোঃ শাহনেওয়াজ, অধ্যাপক নুরুল গনি চৌধুরী, আবু জাফর মোহাম্মদ ছাদেক, মোঃ ওমর ফারুক, মোঃ আবু তাহের, নুর খান, বখতেয়ার উদ্দিন, মোঃ মুন্না, লায়ন মোহাম্মদ আলীম উদ্দীন, ওয়াসিম উদ্দীনসহ বিভিন্ন সামাজিক ও মানবিক সংগঠনের সভাপতি, সাধারণ সম্পাদকসহ তিনশতাধিক সমাজকর্মী উপস্থিত ছিলেন।

Advertisement