সীতাকুণ্ডে সাগর উপকুল থেকে অজ্ঞাত অর্ধগলিত মরদেহ উদ্ধার

1

সীতাকুণ্ড প্রতিনিধি: চট্টগ্রামের সীতাকুণ্ডের সাগর উপকুল থেকে অর্ধগলিত এক অজ্ঞাত (৪৫) ব্যক্তির লাশ উদ্ধার করেছে নৌ পুলিশ।

Advertisement

শুক্রবার বেলা ১১ টার সময় উপজেলার বাঁশবাড়িয়াস্থ ফেরীঘাটের দক্ষিণ পার্শ্বে বঙ্গোপসাগরের উপকুল থেকে লাশটি উদ্ধার করা হয়।

জানা গেছে, জোয়ারের পানিতে একটি অর্ধগলিত মরদেহ ভেসে এসে উপকূলে পড়ে থাকতে দেখে স্থানীয়রা নৌপুলিশকে খবর দিলে এসআই ওয়াহেদের নেতৃত্বে একটি টিম লাশটি উদ্ধার করে প্রাথমিক সুরতহাল রিপোর্ট তৈরি করে ময়নাতদন্তের জন্য চমেক হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়।

কুমিরা নৌ পুলিশ ফাঁড়ির ইন্সপেক্টর মোঃ ছমিউদ্দিন বলেন, বাঁশবাড়িয়া ফেরীঘাটের দক্ষিণ পার্শ্বে বঙ্গোপসাগরের থেকে একটি লাশ উদ্ধার করা হয়েছে। বয়স আনুমানিক ৪৫ বছর হবে। ধারণা করা হচ্ছে এটি ১০/১২ দিন আগের। লাশের কোন নাম পরিচয় পাওয়া যায়নি। অজ্ঞাতনামা মৃতদেহের মুখমন্ডল বিকৃত। ঠোঁট, গলা, কাঁধ হইতে হাতের আঙ্গুল পর্যন্ত সম্পূর্ণ পচনশীল। মৃতের শরীরের কোথাও কোন জখমের চিহ্ন দেখা যায় নাই। লাশ ময়না তদন্তের জন্য চমেক হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়। এব্যাপারে একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।

Advertisement