সীতাকুণ্ড প্রতিনিধি: চট্টগ্রামের সীতাকুণ্ডে অভিযানে ১০ লক্ষ টাকা মূল্যের চরঘেরা জাল জব্দ করে তার পুড়িয়ে ধ্বংস করা হয়েছে।
সোমবার বিকালে সীতাকুন্ড উপজেলা মৎস্য দপ্তর ও কোস্টগার্ডের যৌথ অভিযানে কুমিরা এলাকায় ৫ টি চরঘেরা জাল কেটে অপসারণ করা হয়।
আপসারনকৃত জালগুলোর দৈর্ঘ্য ২০ হাজার মিটার। যার মূল্য ১০ লক্ষ টাকা। জব্দকৃত এসব জাল জনসম্মুখে পুড়িয়ে বিনষ্ট করা হয়।
সীতাকুন্ড উপজেলা মৎস্য অফিসার মোঃ মোতাছিম বিল্লাহ বলেন, মৎস্য সম্পদ রক্ষা, জীববৈচিত্র্য সংরক্ষণ এবং টেকসই আহরণ নিশ্চিত করতে সরকারী নির্দেশনায় উপজেলা মৎস্য দপ্তর, বাংলাদেশ কোস্ট গার্ড পূর্ব জোন, ভাটিয়ারী স্টেশন এর যৌথ অভিযানে সাগরে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে। ধারাবাহিক অভিযানের অংশ হিসেবে ২০ হাজার মিটার চরঘেরা জাল কেটে আপসারন করা হয়। আপসারনকৃত এসব জালগুলো জনসম্মুখে পুড়িয়ে ধ্বংস করা হয়। অবৈধ জাল ব্যবহারকারীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ অব্যাহত থাকবে। প্রশাসনের পক্ষ থেকে স্থানীয় জেলেদের আইন মেনে মাছ আহরণ এবং নিষিদ্ধ জাল ব্যবহার থেকে বিরত থাকার আহ্বান জানানো হয়েছে।
সংশ্লিষ্টদের মতে, সমন্বিত উদ্যোগের মাধ্যমে মৎস্য খাতে টেকসই উন্নয়ন নিশ্চিত করা সম্ভব।
















