সীতাকুণ্ড প্রতিনিধিঃ ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সীতাকুণ্ড অংশের কদমরসুলস্থ এলাকায় লরী ও পিকআপ সংঘর্ষে তিনজন আহত হয়েছেন। আহতদের চমেক হাসপাতালে প্রেরণ করা হয়েছে। এঘটনায় মহাসড়কে তীব্র যানজটের সৃষ্টি হয়।
আজ শনিবার (২৭ আগষ্ট) দুপুর বারোটার সময় এ দূর্ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, ঢাকামূখী লোহার বার বোঝায় একটি লরীর সাথে উল্টো পথে আসা একটি পিকআপের সাথে সংঘর্ষ হয়। এতে লরী চালক, পিকআপ চালক ও লরীর হেলপার আহত হয়। স্থানীয়রা তাদের উদ্ধার করে হাসপাতালে প্রেরণ করে। তবে তাৎক্ষণিক আহদের নাম পরিচয় পাওয়া যায়নি। এদিকে দুই গাড়ির সংঘর্ষ মহাসড়কের উপর উল্টে যায় লরীটি এতে সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। ফলে রাস্তার উভর পাশে প্রায় ৫ কিলোমিটার যানজটের সৃষ্টি হয়। দূর্ভোগে পড়েন শত শত যাত্রী।
খবর পেয়ে বার আউলিয়া হাইওয়ে থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে গাড়ি উদ্ধার ও যানজট নিরসনের চেষ্টা করে।
















