মানুষের দুর্দশা লাঘবে স্বচ্ছল শ্রেণিকে এগিয়ে আসতে হবেঃ আ জ ম নাছির

268

চট্টগ্রাম মহানগর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক সাবেক সিটি মেয়র আ জ ম নাছির উদ্দীন বলেছেন, করোনা ভাইরাসের আক্রমণে মানবসমাজ আজ চরম পরিস্থিতির মুখোমুখি। এই ভাইরাসের আক্রমণে মানুষের জীবন ও জীবিকা দুটোই হুমকির মুখে পড়েছে। একদিকে আক্রান্ত মানুষের মৃৃত্যুতে ভারী হয়ে উঠছে আকাশ।

Advertisement

অন্যদিকে করোনার কারণে কর্মহীন হয়ে পড়া মানুষের ক্ষধার জ্বালায় কাতর পরিবার, সমাজ তথা রাষ্ট্র। এমন অস্থিতিশীলতা মোকাবেলায় মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার নিরলস পরিশ্রম করে যাচ্ছে। জীবন ও জীবিকা রক্ষার জন্য সরকার স্বাস্থ্যসেবার যুগোপযোগী উন্নয়ন, দেশের সংখ্যাগরিষ্ট মানুষকে টিকার আওতায় নিয়ে আসা, প্রণোদনা প্রদান, অসহায় কর্মহীন মানুষের মাঝে ত্রাণ ও অর্থ সহায়তা প্রদানসহ নানামুখী উদ্যোগ বাস্তবায়ন করে চলেছে। করোনা মহামারী দুর্যোগ মোকাবেলায় সরকারের হাতকে শক্তিশালী করতে হলে সমাজের স্বচ্ছল, অগ্রসর শ্রেণির মানুষকেও এগিয়ে আসতে হবে। এই যুদ্ধে জয়ী হতে হলে আমাদেরকে সরকারের সহায়ক শক্তি হয়ে মাঠে নামতে হবে।

জাতীয় শোক দিবস ও শোকাবহ আগস্ট উপলক্ষে আজ সোমবার (৩০ আগস্ট) সন্ধ্যায় রূপনগর কমিউনিটি সেন্টারে শহীদ মাহফুজ স্মৃতি সংসদ আয়োজিত খাদ্য সামগ্রী বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।

শহীদ মাহফুজ স্মৃতি সংসদের প্রতিষ্ঠাতা সভাপতি ওয়াহিদুল আলম শিমুলের সভাপতিত্ব ও স্বেচ্ছাসেবকলীগ নেতা আবদুর রশিদ লোকমানের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তৃতা রাখেন চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক চৌধুরী হাসান মাহমুদ হাসনী, কার্যকরী সদস্য বেলাল আহমদ, সাইফুদ্দিন খালেদ বাহার, ৮নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি আতিকুর রহমান আতিক, সাধারন সম্পাদক শেখ সোহরাওয়ার্দী, রফিউল হায়দার রফি, কাউন্সিলর নাজমুল হক ডিউক, হাসান মুরাদ বিপ্লব, শৈবাল দাশ সুমন, সংরক্ষিত কাউন্সিলর জেসমিন পারভীন জেসি, সাবেক কাউন্সিলর আবদুল কাদের, এইচ এম সোহেল, শহীদুল আলম মিন্টু, সৈয়দ সাইফুদ্দিন আহমদ বাবু, আনোয়ারুল ইসলাম বাপ্পী, মিনহাজ উদ্দিন, এস এম খালেদ বাবলু, জাকেরুল হাসান মিঠু, ইসলামিয়া কলেজ ছাত্র সংসদের সাবেক ভিপি শামসুল হুদা মিন্টু, এ এইচ চৌধুরী রিপন, জাহাঙ্গীর হোসেন, শহীদ মাহফুজ স্মৃতি সংসদের সভাপতি আবদুল কাদের, সাধারণ সম্পাদক শফিকুর রহমান তাপস, জাওয়িদ আলী চৌধুরী, জাফর আল তানিয়া, আইয়ুব চৌধুরী, আলাউদ্দিন আলো, আলমগীর মোহাম্মদ ফারুক, সজীব আনোয়ার ইভান, দিবাকর দাশ, নাসিরুদ্দিন কুতুবীসহ আওয়ামী লীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবকলীগ, ছাত্রলীগ নেতাকর্মী উপস্থিত ছিলেন।

Advertisement