কক্সবাজারের চকরিয়া উপজেলার কৈয়ারবিল ইউনিয়নের কভিড-১৯ ও সম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্ত স্থানীয় জনগোষ্ঠীর ১০০ পরিবারের মধ্যে জরুরি খাদ্য ও সুরক্ষা সামগ্রী বিতরন করেন বেসরকারি উন্নয়ন প্রতিষ্ঠান আইএসডিই বাংলাদেশ।
এ উপলক্ষে অনানুষ্ঠানিক অনুষ্ঠানে আইএসডিই বাংলাদেশ এর নির্বাহী পরিচালক এস এম নাজের হোসাইন, কৈয়ারবিল ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান এনামুল হক, আইএসডিই কর্মসূচি সমন্বয়কারী মোঃ জাহাঙ্গীর আলম, উপজেলা ব্যবস্থাপক জালাল উদ্দীন, কর্মসূচি কর্মকর্তা আরিফুল ইসলাম, স্থানীয় সমাজসেবী সামশুল আলম,আজিজুর রহমান মানিক, সেলিম উদ্দিন প্রমূখ উপস্থিত ছিলেন।
আইএসডিই প্রদত্ত ত্রানের মধ্যে ছিলো চাল, আলু, সয়াবিন তৈল, মরিচ, হলুদ, লবন, মসুর ডাল, সাবান ও মাস্ক ইত্যাদি অর্ন্তভুক্ত ছিলো।
উল্লেখ্য সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্থ পরিবারের মাঝে জরুরি খাদ্য সহায়তা হিসাবে এই সহায়তা প্রদান করা হয়। যাতে কভিড সংক্রমন রোধ ও খাদ্য নিরাপত্তা নিশ্চিত করা হয়।
















