লোহাগাড়া (চট্টগ্রাম) প্রতিনিধি : চট্টগ্রামের লোহাগাড়ায় ৬ ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে নৌকার প্রার্থী ঘোষণা করা হয়েছে।
২৩ নভেম্বর (মঙ্গলবার) বিকেলে বাংলাদেশ আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে গণভবনে দলের স্থানীয় সরকার জনপ্রতিনিধি মনোনয়ন বোর্ডের সভা অনুষ্ঠিত হয়। সভা শেষে রাতে দলের দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে প্রার্থীদের তালিকা প্রকাশ করা হয়।
উপজেলার ৬টি ইউনিয়নে চুড়ান্তভাবে নৌকার মনোনয়নপ্রাপ্তরা হলেন বড়হাতিয়া ইউনিয়নে চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের উপ-দপ্তর সম্পাদক বিজয় কুমার বড়ুয়া, চুনতি ইউনিয়নে লোহাগাড়া উপজেলা আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটির সদস্য ও চুনতি ইউনিয়ন পরিষদের বর্তমান চেয়ারম্যান মো. জয়নুল আবেদিন জনু, চরম্বায় ইউনিয়নে ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও বর্তমান ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মাস্টার মোহাম্মদ শফিকুর রহমান, কলাউজান ইউনিয়নে উপজেলা কৃষকলীগের সহ-সভাপতি ও কলাউজান ইউনিয়ন পরিষদের বর্তমান চেয়ারম্যান আবদুল ওয়াহেদ, পুটিবিলা ইউনিয়নে ইউনিয়ন আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন মানিক ও পদুয়া ইউনিয়নে উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সহ-সভাপতি মোহাম্মদ হারুনর রশিদ।
উল্লেখ্য, লোহাগাড়ার ৬ ইউনিয়ন পরিষদ নির্বাচনে মনোনয়নপত্র দাখিলের শেষ তারিখ ২৫ নভেম্বর, রিটার্নিং অফিসার কর্তৃক মনোনয়নপত্র বাছাইয়ের শেষ তারিখ ২৯ নভেম্বর, আপিল দায়েরের শেষ তারিখ ২ ডিসেম্বর, আপিল নিষ্পত্তির শেষ তারিখ ৫ ডিসেম্বর, প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ ৬ ডিসেম্বর, প্রতীক বরাদ্দের তারিখ ৭ ডিসেম্বর ও ভোট গ্রহণ অনুষ্টিত হবে ২৬ ডিভেম্বর।
সি নিউজ/এ. কে. আজাদ

















