কৃষকদের সাথে ধান কাটলেন রাউজানের সাংসদ ফজলে করিম

318

রাউজান প্রতিনিধি : রাউজান পৌরসভার আয়োজনে নবান্ন উৎসবে কৃষকদের সাথে ধান কাটলেন সাংসদ এ.বি.এম ফজলে করিম চৌধুরী।

Advertisement

সোমবার (২৯ নভেম্বর) বিকালে রাউজান পৌরসভার ৮নং ওয়ার্ডের ঢেউয়া পাড়া এলাকায় নবান্ন উৎসবের আয়োজন করেন রাউজান পৌরসভা। অনুষ্ঠানে পিঠাপুলি ও গ্রাম-বাংলার ঐতিহ্যবাহী হা-ডু-ডু খেলা অনুষ্ঠিত হয়।

এ সময় অনুষ্ঠানস্থলে উৎসবমুখর পরিবেশ উপভোগ করেন হাজার-হাজার মানুষ।
উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে ও রাউজান পৌরসভার ব্যাবস্থাপনায় নবান্ন উৎসবে রাউজান পৌরসভার মেয়র জমির উদ্দিন পারভেজের সসভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন রেলপথ মন্ত্রনালয় সর্ম্পকিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি এবিএম ফজলে করিম চৌধুরী (এমপি)। বিশেষ অতিথি ছিলেন রাউজান উপজেলা পরিষদের চেয়ারম্যান এ ককে এম এহেছানুল হায়দার চৌধুরী বাবুল, রাউজান উপজেলা নির্বাহী কর্মকর্তা জোনায়েদ কবির সোহাগ, উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা কাজী আবদুল ওহাব, উপজেলা আওয়ামী লীগের সি. সহ-সভাপতি আনোয়ারুল ইসলাম, রাউজান থানার অফিসার ইনচার্জ (ওসি) আবদুল্লাহ আল হারুন, পৌর কাউন্সিলর জানে আলম জনি, উপজেলা কৃষি কর্মকর্তা ইমরান হোসাইন, সহকারি কৃষি কর্মকর্তা (উন্নয়ন শাখা) সঞ্জীব কুমার সুশীল প্রমুখ।

অনুষ্ঠানে উপজেলা আওয়ামীলীগ নেতৃবৃন্দ, পৌর কাউন্সিলর, কর্মকর্তা, কর্মচারিগণ উপস্থিত ছিলেন।

প্রধান অতিথির বক্তব্যে এবিএম ফজলে করিম চৌধুরী (এমপি) বলেন, এ দেশের প্রান্তিক জনপদের কৃষকেরা বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা বিনির্মাণে কাজ করে যাচ্ছে।

পরে সাংসদ নবান্ন উৎসবে কৃষকদের সাথে ধান কাটেন এবং পিঠাপুলির স্টল ঘুরে দেখেন। পরে আবহমান গ্রাম বাংলার ঐতিহ্যবাহী হা-ডু-ডু খেলা উপভোগ করেন।

Advertisement