চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র মো. রেজাউল করিম চৌধুরী বলেছেন, রিসাইক্লার এটিএমএর মাধ্যমে ২৪ঘন্টা সুবিধা ভোগ করবে নগরবাসী। এই কার্যক্রম প্রধানমন্ত্রী শেখ হাসিনার ডিজিটাল বাংলাদেশের সুফল।
Advertisement
আজ মঙ্গলবার সকালে বহদ্দারহাট মোড়ে অনুষ্ঠিত পূবালী ব্যাংক লিমিটেড বহদ্দারহাট শাখার ২৭১তম এটিএম বুথের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।
শাখা ব্যবস্থাপক নয়ন কান্তি শীলের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ৬নং ওয়ার্ড কাউন্সিলর লায়ন এম আশরাফুল আলম, উপ-ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ ইছা।
এতে আরো উপস্থিত ছিলেন চট্টগ্রাম কেন্দ্রীয় ও দক্ষিণ অঞ্চলের অঞ্চল প্রধান ও মহাব্যবস্থাপক আব্দুর রহিম, চট্টগ্রাম উত্তর অঞ্চলের অঞ্চল প্রধান জাবেদ জাফর। এছাড়াও সম্মানিত গ্রাহক, ব্যবসায়ী বৃন্দ ও শাখার কর্মকর্তা-কর্মচারীসহ প্রমুখ উপস্থিত ছিলেন।
Advertisement

















