বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল আনোয়ারা উপজেলা শাখার আহ্বায়ক পদপ্রার্থী
মোহাম্মদ মহিউদ্দিন এর উদ্যোগে আজ শুক্রবার (২৪ ডিসেম্বর) বাদে আছর বটতলী শাহ মোহছেন আউলিয়া জামে মসজিদে বিএনপির চেয়ারপার্সন সাবেক সফল প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার নি:শর্ত মুক্তি ও রোগমুক্তি কামনায় দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়।
এতে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন আনোয়ারা উপজেলা ছাত্রদল নেতা মিজানুর রহমান জামশেদ, মোহাম্মদ ওয়াজেদ, রিদুয়ান হোসেন তারেক শাহরিয়ার আহমেদ চৌধুরী মহিম, মোহাম্মদ ইমন বটতলী কলেজ ছাত্রদল নেতা মোহাম্মদ শাহেদ, বটতলী ইউনিয়ন ছাত্রদল নেতা ইমন, আবছার, নুর আলম, ইমাম উদ্দিন, তারিফ, নাঈম, আলাউদ্দিন রায়পুর ইউনিয়ন ছাত্রদল নেতা কাশেম, কপিল, কামরুল বরুমচড়া ইউনিয়ন ছাত্রদল এর নেতা অনিস শিকদার, মোহাম্মদ তৌহিদ, মোহাম্মদ এনাম, রাকিব, চাব্বির আহামেদ, তাহিন, রিদয়, সরফ, আতিক, তারেকুল ইসলাম ইমন, জুঁইদন্ডী ইউনিয়ন ছাত্রদল এর নেতা জসিম, ফারুক, মারুফ।
দোআ মাহফিল শেষে মোনাজাত পরিচালনা করেন মাওলানা মোহাম্মদ সাগীর। মোনাজাতে
দেশনেত্রী বেগম খালেদা জিয়া’র আশু রোগমুক্তি ও দীর্ঘায়ু কামনা করা হয় এবং শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও মরহুম আরাফাত রহমান কোকো’কে জান্নাতের মেহমান হিসাবে কবুল করার জন্য মহান আল্লাহ রাব্বুল আলামিনের নিকট ফরিয়াদ জানানো হয়।















