সিএমপি স্কুল এন্ড কলেজ এক্স স্টুডেন্টস অ্যাসোসিয়েশনের মতবিনিময় সম্পন্ন

1026

সিএমপি স্কুল এন্ড কলেজ এক্স স্টুডেন্টস অ্যাসোসিয়েশন এর কার্যকরী কমিটি এবং উপদেষ্টামন্ডলীর মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

Advertisement

শনিবার (১ জানুয়ারি) নগরীর কাজী রেষ্টুরেন্টে উক্ত সভা অনুষ্ঠিত হয়।

এতে উপস্থিত ছিলেন সংগঠনের বর্তমান সভাপতি নাজমুল হায়দার, সাধারন সম্পাদক শফিকুল ইসলাম ফারুক সহ কমিটির সকল সদস্যবৃন্দ।

আরও উপস্থিত ছিল সংগঠনের প্রধান উপদেষ্টা মাহমুদুর রহমান এবং অন্যান্য উপদেষ্টামন্ডলী।

এতে আসন্ন বার্ষিক বনভোজন ২০২২, পরবর্তী পুনর্মিলন এবং সংগঠনের ভবিষ্যৎ কার্যনীতি সম্বন্ধে আলচনা করা হয়। পরিশেষে স্কুলের ছাত্র-ছাত্রীদের জ্ঞান অর্জনের প্রয়াসে স্কুলে পাঠাগার নির্মানের জন্য পুলিশ কমিশনারের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করা হয়।

Advertisement