সংগঠনের স্বার্থে ব্যক্তিস্বার্থ পরিহার করতে হবেঃ নাছির

770

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৫০তম স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের উদ্যোগে আয়োজিত আলোচনা সভায় সভাপতির বক্তব্যে চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মাহতাব উদ্দিন চৌধুরী বলেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সারা বিশ্বের বিষ্ময়। তিনি শুধু একজন রাজনীতিবিদ ছিলেন না। তিনি ছিলেন একাধারে রাজনৈতিক গবেষক, কবি, পরিকল্পনাবিদ। বঙ্গবন্ধুর আদর্শকে বুকে ধারণ করে আমাদেরকে পথ চলতে হবে।

Advertisement

চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাবেক মেয়র আ জ ম নাছির উদ্দীন বলেন, একটি যুদ্ধ বিধ্বস্ত দেশকে গড়ে তোলার জন্য গুচ্ছ পরিকল্পনা হাতে নিয়েছিলেন। বিভাজন নয় ঐক্যবদ্ধ শক্তিতে গড়তে হবে এই দেশ। বঙ্গবন্ধুর সেই অপূর্ণ স্বপ্ন বাস্তবায়নের জন্য আমাদেরকে তৃণমূল পর্যায় থেকে কাজ করে যেতে হবে। ওয়ার্ড, থানা, পাড়া-মহল্লা পর্যায়ে সক্রিয় ভুমিকা পালন করতে হবে। সময় অনেক পেরিয়ে গেছে। আমাদেরকে আত্ম সমালোচনা করা উচিত। আত্মশুদ্ধি করা উচিত। সংগঠনের স্বার্থে ব্যক্তিস্বার্থ পরিহার করতে হবে। ১৯৭১’র পরাজিত শক্তি ওঁৎ পেতে আছে। যদি তারা সুযোগ পায় তাহলে আবার দেশে দুর্বিষহ পরিস্থিতি সৃষ্টি করতে পারে।

চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক শফিকুল ইসলাম ফারুকের সঞ্চালনায় অনুষ্ঠানে সহ-সভাপতি নঈম উদ্দিন আহমদ চৌধুরী, খোরশেদ আলম সুজন, আলতাফ হোসেন চৌধুরী বাচ্চু, কাজী আলতাফ হোসেন, নূর মোহাম্মদ নূরু প্রমুখ।

Advertisement