বোয়ালখালী উপজেলার সারোয়াতলী ইউনিয়নের শ্রীশ্রী আনন্দময়ী কালী মন্দির ও শ্রীশ্রী ১০৮শিবরাজগিরি নাগাবাবার সমাধি ধামের সাবেক অধ্যক্ষ, বিশিষ্ট ধর্মতত্ত্ববিদ, প্রাক্তন কানুনগো, ৬০’র দশকের খ্যাতিমান বাঁশী ও বেহেলা শিল্পী মৃণাল কান্তি সেনের প্রথম মৃত্যুবার্ষিকী আগামীকাল ১৪ জানুয়ারি (শুক্রবার)।
Advertisement
এ উপলক্ষে প্রয়াতের নিজ বাড়ীতে দিনব্যাপী বিভিন্ন কর্মসূচী গ্রহণ করা হয়েছে। কর্মসূচীতে রয়েছে-প্রয়াতের সমাধিতে পুস্পস্তবকক দিয়ে শ্রদ্ধা নিবেদন শ্রাদ্ধানুষ্ঠান, গীতা-চন্ডীপাঠ ও ভোগ কীর্ত্তন।
প্রয়াতের আত্মার শান্তি কামনায় পরিবারের পক্ষ থেকে সকলের নিকট অনুরোধ জানানো হয়েছে।
Advertisement

















