শিক্ষা সামগ্রী ও শীতবস্ত্র বিতরণ করল মাদারবাড়ী শোভনীয়া ক্লাব

257

মাদারবাড়ী শোভনীয়া ক্লাবের উদ্দ্যােগে তাওহিদুল উম্মাহ্ মাদ্রাসার ছাএদের মাঝে শীতবস্ত্র বিতরণ করেছেন সাবেক মেয়র ও মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আ জ নাছির উদ্দিন।

Advertisement

এসময় আরো উপস্হিত ছিলেন কাউন্সিলর গোলাম জোবায়ের। মহানগর আওয়ামী লীগের সদস্য বেলাল আহমেদ, মাদার বাড়ী শোভনীয়া ক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক মোশারফ হোসেন লিটন, ক্লাবের সিনিয়র সহ-সভাপতি মোঃ আলমগীর, সাজুসহ ক্লাবের নেতৃবৃন্দ ও মাদ্রাসার শিক্ষক আরিফুল ইসলাম, ওমর ফারুক, বেলাল হোসেন, মোঃ ইসমাইল, সাহেদ, মাসুম প্রমুখ।

মাদ্রাসা শিক্ষা কেন্দ্রে ৪২ জন এতিম ছাএকে নতুন জামা, কম্বল ও বই বিতরণ কালে সাবেক মেয়র বলেন, শিক্ষাই জাতির মেরুদণ্ড, আমরা যারা মুসলমান হিসেবে পরিচয় দিচ্ছি তাদের এ দীনি শিক্ষার প্রয়োজন, আমরা ভালোকে আলিঙ্গন করবো, খারাপ কে বর্জন করবো, আপনারা যারা এ দীনি শিক্ষায় পড়ছেন আপনারা একজন ভালো মানের কোরআনি হাফেজ হওয়ার জন্য নিজেকে পরিচালনা করবেন। মহান আল্লাহ একজন এতিম ছিলেন, আল্লাহ ও এতিমকে পছন্দ করেন। আমি এ মাদ্রাসার পাশে সবসময় থাকবো।

এসময় আ জ ম নাছির উদ্দিনের শ্রদ্ধেয়া মাতা ফাতেমা জোহরা বেগম’র রোগমুক্তি কামনায় ও মাদারবাড়ী শোভনীয়া ক্লাবের সিনিয়র সহ-সভাপতি মো.আলমগীরের পিতা আহমেদুর রহমানের মাগফেরাত কামনায় খতমে কুরআন, দোয়া মাহফিল ও মোনাজাত করা হয়।

Advertisement