সিএমপি’র ট্রাফিক বিভাগের উদ্যোগে শীতবস্ত্র বিতরণ

489

চট্টগ্রাম মেট্টোপলিটন পুলিশের (সিএমপি) ট্রাফিক-উত্তর বিভাগের উদ্যোগে নগরীর চান্দগাঁও ও বায়েজিদ বোস্তামী এলাকার অসহায়, হতদরিদ্র ও শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র (কম্বল) বিতরণ করা হয়েছে। গতকাল ২ ফেব্রুয়ারি বুধবার রাতে এসব শীতবস্ত্র বিতরণ করেন ট্রাফিক-উত্তর বিভাগের উপ-পুলিশ কমিশনার জয়নুল আবেদীন।

Advertisement

এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ট্রাফিক-উত্তর বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার মোহাম্মদ কাজী হুমায়ন রশীদ, সহকারী পুলিশ কমিশনার মমতাজ উদ্দিন ও টিআই (প্রশাসন) মোঃ সেলিমুর রহমান ও সার্জেন্ট শিমুল মাহমুদসহ অন্যান্য পুলিশ সদস্যবৃন্দ।

সিএমপি’র ট্রাফিক-উত্তর বিভাগের উপ-পুলিশ কমিশনার জয়নুল আবেদীন বলেন, পুলিশ কমিশনারের নির্দেশে আমরা অসহায় ও ছিন্নমূল মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করছি। ইতিমধ্যে নগরের বিভিন্ন স্থানে শীতবস্ত্র দেওয়া হয়েছে। খুব অল্প সময়ের মধ্যে অন্য এলাকাগুলোতে বসবাসকারী অসহায়, দুস্থ ও ছিন্নমূল মানুষদের মাঝেও শীতবস্ত্র বিতরণ করা হবে।

তিনি আরও বলেন, গত কয়েকদিন ধরে শীতের প্রকোপ বেড়েছে। যে কারণে আমরা নগরের বিভিন্ন স্থানে রাতে ঘুরে ঘুরে শীতার্ত মানুষের হাতে কম্বল পৌঁছে দিচ্ছি। ট্রাফিক উত্তর বিভাগের পক্ষ থেকে আমাদের এ কার্যক্রম অব্যাহত থাকবে।

Advertisement