বাণিজ্যমন্ত্রী ব্যর্থঃ কাদের মির্জা

488

বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি একজন ব্যর্থ মন্ত্রী বলে মন্তব্য করেছেন বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের ছোট ভাই বসুরহাট পৌরসভার মেয়র আবদুল কাদের মির্জা। রোববার (২৭ ফেব্রুয়ারি) রাতে নিজের ফেসবুক পেজ থেকে লাইভে এসে তিনি এ কথা বলেন।

Advertisement

আবদুল কাদের মির্জা বলেন, হঠাৎ কোনো কারণ ছাড়া বাজারে দ্রব্যমূল্যের অস্বাভাবিক দাম প্রমাণ করে দেশের ব্যবসায়ী কিংবা বাজারের ওপর বাণিজ্য মন্ত্রণালয়ের কোনো নিয়ন্ত্রণ নেই। বরং ব্যবসায়ীরাই নিয়ন্ত্রণ করে বাণিজ্য মন্ত্রণালয়। বাণিজ্যমন্ত্রী একজন ব্যর্থ মন্ত্রী। তার মন্ত্রণালয়ও ব্যর্থ।

কাদের মির্জা আরও বলেন, বাণিজ্য মন্ত্রণালয়ের কাজ কী? সেমিনারে বসে চেয়ারে ঘুমানো। আর কিছু দিন পরপর গণমাধ্যমে গণবাণী শোনাবেন। ব্যবসায়ীদের কাছ থেকে মাসিক চাঁদা নিয়ে এ দেশের মানুষের নিয়ন্ত্রণ অসাধু ব্যবসায়ীদের হাতে তুলে দেবেন। দাম একবার বাড়ালে তা কমানোর কথা ভুলে নাকে তেল দিয়ে ঘুমাতে থাকেন।

প্রসঙ্গত, আবদুল কাদের মির্জা বসুরহাট পৌরসভার চারবারের মেয়র হিসেবে দায়িত্ব পালন করছেন। ‘অপরাজনীতি ও দুর্নীতির বিরুদ্ধে সত্য বচনের’ কারণে তিনি জাতীয়ভাবে বেশ আলোচিত হন।

Advertisement