সীতাকুণ্ডের শীতলপুরে কাভার্ডভ্যানের ধাক্কায় প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর

378

সীতাকুণ্ড প্রতিনিধিঃ সীতাকুণ্ডের শীতলপুরে কাভার্ডভ্যানের ধাক্কায় ইফতেখার আলম (২৮) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছে। বৃহস্পতিবার সন্ধ্যা সোয়া সাতটার দিকে উপজেলার সোনাইছড়ি ইউনিয়নের বগুলা বাজারস্থ শীতলপুর স্টিল মিলের সামনে মহাসড়কে এ ঘটনা ঘটে। নিহত ইফতেখার উপজেলার দক্ষিণ ইদিলপুর গ্রামের ইমাম হোসেনর পুত্র।

Advertisement

জানা যায, নিহত যুবক মোটর সাইকেলযোগে শহর থেকে বাড়ির দিকে ফিরছিলেন। এসময় একমুখী একটি কার্ভাডভ্যান পিছন থেকে মোটর সাইকেলকে ধাক্কা দিলে রাস্তায় পড়ে চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলে নিহত হন।

বিষয়টি নিশ্চিত করে বার আউলিয়া হাইওয়ে থানার ওসি নাজমুল হক বলেন, কাভার্ডভ্যানের ধাক্কায় এক মোটর সাইকেল আরোহী নিহত হয়। লাশটি উদ্ধার করা হয়েছে। তবে কাভার্ডভ্যানটি পালিয়ে যাওয়ায় আটক করা সম্ভব হয়নি।

Advertisement