হিন্দু ধর্মাবলম্বীদের সবচেয়ে ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজার আইনশৃঙ্খলা ও সুষ্ঠু পরিবেশ দেখতে পরিদর্শনে যান স্থানীয় সংসদ সদস্য মোস্তাফিজুর রহমান চৌধুরী, জেলা প্রশাসক মোহাম্মদ মমিনুর রহমান, পুলিশ সুপার এস এম শফিউল্লাহ বিপিএম, আশরাফ হোসেন ছিদ্দিক পরিচালক ও জেলা কমান্ড্যান্ট চট্টগ্রাম, মাসুদ কামাল, অতিরিক্ত জেলা প্রশাসক (এল এ), চট্টগ্রাম আবু রায়হান, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি), মোঃ জাহাঙ্গীর, অতিরিক্ত পুলিশ সুপার (ট্রাফিক),সুজন চন্দ্র সরকার, অতিরিক্ত পুলিশ সুপার (শিল্পাঞ্চল ও ডিবি), সাইদুজ্জামান চৌধুরী, উপজেলা নির্বাহী অফিসার খোন্দকার মাহমুদুল হাসান, সহকারী কমিশনার (ভূমি), বাঁশখালী, চট্টগ্রাম মোঃ কামাল উদ্দিন, অফিসার ইনচার্জ বাঁশখালী থানা, স্থানীয় জনপ্রতিনিধি ও হিন্দু ধর্মীয় নেতৃবৃন্দ।
জেলা প্রশাসক মোহাম্মদ মমিনুর রহমান বলেন, হিন্দু ধর্মাবলম্বীদের শারদীয় দুর্গাপূজা সবচেয়ে বড় উৎসব। অত্যন্ত আনন্দ ও ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে শুরু হয়েছে দুর্গাপূজা।এ উপলক্ষে আইনশৃঙ্খলা বিষয়টিকে সর্বোচ্চ গুরুত্ব দেয়া হয়েছে।আজকে স্থানীয় সংসদ সদস্যসহ উপজেলার সকল জনপ্রতিনিধি, হিন্দু ধর্নীয় নেতৃবৃন্দ ও প্রশাসনের উর্ধ্বতন কর্মকর্তাসহ অধিকাংশ মন্ডপগুলো পরিদর্শন করেছি।
তিনি আরও বলেন, পূজামণ্ডপের আইনশৃঙ্খলা রক্ষার্থে পর্যাপ্ত পুলিশ,বিজিবি, আনসার ও স্বেচ্ছাসেবক নিয়োজিত করা হয়েছে।আনসারবাহিনীকে সার্বক্ষণিক কর্তব্য পালনে নির্দেশনা দেয়া হয়েছে।

















