কাপ্তাইয়ে বিষাক্ত পোকাড় কামড়ে শিশুর মৃত্যু

200

রাঙ্গামাটির কাপ্তাই উপজেলার ৪ নং কাপ্তাই ইউনিয়নের জাকির হোসেন স্ মিলস্থ মুরগীর টিলায় বিষাক্ত পোকার কামড়ে এক শিশুর মৃত্যু হয়েছে। আজ শনিবার বেলা সাড়ে বারোটায় এ ঘটনা ঘটে।

Advertisement

মারা যাওয়া আরোহি ছিদ্দিকা ইসপার বয়স সাড়ে তিন বছর। পরিবারের তিন বোনের মধ্যে সে সবার ছোট।

তার পিতা মোঃ ছিদ্দিক এলাকার একজন ক্ষুদ্র ব্যবসায়ী।
তিনি বলেন, মেয়ে বাড়ির পাশে খেলাধুলা করার সময় বিষাক্ত পোকা হাতে কামড় দেয়। বিষাক্ত পোকাড় ষন্রণা শিশু সহ্য করতে না পেরে কান্নাকাটি শুরু করে। পাশে থাকা একজন পোকাটি হাত থেকে নিয়ে ছুঁড়ে ফেলে দেয়। কিছুক্ষণের মধ্যে তাঁর মেয়ে মৃত্যুর কুলে ঢলে পড়ে।

 

Advertisement