চট্টগ্রাম মেট্টোপলিটন পুলিশের (সিএমপি) ট্রাফিক দক্ষিণ বিভাগে ত্রৈমাসিক (জুলাই-আগস্ট-সেপ্টেম্বর) পর্যালোচনা সভা শনিবার (১২ নভেম্বর) সন্ধ্যায় আইস ফ্যাক্টরী রোডস্থ কার্যালয়ের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়।
ট্রাফিক-দক্ষিণ বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) এন.এম নাসির উদ্দিনের সভাপতিত্বে ও টিআই (প্রশাসন) অনিল বিকাশ চাকমার সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় বেস্ট টিআই-সার্জেন্টদের পুরস্কৃত করা হয়।
এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ট্রাফিক-দক্ষিণ বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (এডিসি) মোঃ রইছ উদ্দিন, সহকারী পুলিশ কমিশনার (এসি) মোঃ আরিফ হোসেন, সকল টিআই-সার্জেন্টবৃন্দ।
জুলাই মাসে বেস্ট টিআই-সার্জেন্ট হিসাবে পুরস্কৃত হন টিআই (চকবাজার) মনিরুজ্জামান, সার্জেন্ট কৌশিক চাকমা জয়, শাহেদুল হক শাহেদ,সাদ্দাম হোসেন পাটোয়ারী ও সুখেন চন্দ্র দে। আগস্ট মাসে বেস্ট টিআই-সার্জেন্ট হিসাবে পুরস্কৃত হন টিআই (টাইগারপাস) অপূর্ব কুমার পাল, সার্জেন্ট আরাফাত হোসেন ভূঁইয়া, মাসুদুল আলম ও সুমন উদ্দিন। সেপ্টেম্বর মাসে বেস্ট টিআই-সার্জেন্ট হিসাবে পুরস্কৃত হন টিআই (আন্দরকিল্লা) বিপ্লব কুমার পাল, সার্জেন্ট ইমরানুজ্জামান খান, নাজমুল হোসেন, এসএম শরফুদ্দিন আহমেদ ও শহিদুল ইসলাম।
সভা শেষে বেস্ট টিআই-সার্জেন্টদের হাতে পুরস্কার হিসেবে ক্রেষ্ট ও নগদ অর্থ তুলে দেন ডিসি (ট্রাফিক-দক্ষিণ) এন.এম নাসির উদ্দিন। সভায় ডিসি (ট্রাফিক-দক্ষিণ) সকল অফিসারদের উদ্দেশ্যে দিক নির্দেশনামূলক বক্তব্য রাখেন।
















