মিমি সুপার মার্কেটে যাত্রা শুরু করতে যাচ্ছে ডায়মন্ড শো-রুম ‘রিয়েল ডায়মন্ড’

191

চট্টগ্রাম শহরে নতুন ডায়মন্ড শো-রুম (রিয়েল ডায়মন্ড এর নতুন শো- রুম মিমি সুপার মার্কেটে উদ্বোধন অনুষ্ঠানে থাকবেন জনপ্রিয় চিত্র নায়িকা অপু বিশ্বাস।

Advertisement

বন্দরনগরী চট্টগ্রামের অভিজাত মিমি সুপার মার্কেটে যাত্রা শুরু করতে যাচ্ছে এক্সক্লুসিভ ডায়মন্ড-এর নতুন শো-রুম ‘রিয়েল ডায়মন্ড। আজ বুধবার (২৫ জানুয়ারী) বিকেলে মিমি সুপার মার্কেটের ফার্স্ট ফ্লোরের ১০৭ নম্বর শপে ‘রিয়েল ডায়মন্ড’-এর আনুষ্ঠানিক উদ্বোধন হতে যাচ্ছে। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বাংলাদেশ ফিল্ম ইন্ডাস্ট্রির জনপ্রিয় নায়িকা অপু বিশ্বাস।

‘রিয়েল ডায়মন্ড’-এর গ্র্যান্ড ওপেনিং উপলক্ষ্যে গ্রাহকদের জন্য সকল প্রোডাক্টে ২৭% বিশেষ ডিসকাউন্ট ঘোষনা করেছে রিয়েল ডায়মন্ড। আগামীকাল থেকে রিয়েল ডায়মন্ড থেকে যে কোন প্রোডাক্ট কিনলেই ২৭% বিশেষ ছাড় উপভোগ করতে পারবেন।

অনুষ্ঠানে অতিথি হিসেবে আরও উপস্থিত থাকবেন সামাজিক যোগাযোগ মাধ্যমে জনপ্রিয় মুখ, বিউটি এক্সপার্ট শায়লা ইসলাম ফ্লোরা, সোস্যাল ইনফ্লুয়েন্সার জুহি চৌধুরী, জেনিফার জুলি, আফসানা আহাম্মেদ. নন্দিনী আকবর, সুবাহ চৌধুরী, ইশরাত ইভা, রূপা আক্তার, নাফিসা হাসান উর্বি। এছাড়া অনুষ্ঠানে নগরীর বিভিন্ন পর্যাযের গুরুত্বপূর্ণ ব্যাক্তিবর্গ উপস্থিত থাকবেন।

Advertisement